শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে দয়াল হত্যা মামলার ৪ জনের যাবজ্জীবন – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৯ সময় দেখুন
মৌলভীবাজারে দয়াল হত্যা মামলার ৪ জনের যাবজ্জীবন – Corporate Sangbad


তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের আলোচিত দয়াল হত্যা মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া আরও চার আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অপর তিন আসামিকে বেকসুর খালাসের আদেশ দিয়েছেন আদালত।

গত সোমবার মৌলভীবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক খোরশেদুল আলম শিকদার এই রায় দেন।

যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামিরা হলেন- মনির হোসেন, মীর হোসেন, মুকিত মিয়া ও শাহিন মিয়া। বিভিন্ন মেয়াদে দণ্ড পাওয়া আসামিরা হলেন, বাদশা মিয়া, আকুল মিয়া, নুর হোসেন ও আবাছ মিয়া। এ ছাড়া বাড়িতে হামলা ও ঘরবাড়ি ভাঙচুর করার অপরাধে সাজাপ্রাপ্ত প্রত্যেক আসামি আরও তিন মাস করে সাজা ভোগের আদেশ দেওয়া হয় উক্ত রায়ে।

মামলার বাদীপক্ষের আইনজীবী গিয়াস উদ্দিন এসব তথ্য নিশ্চিত করে জানান, আদালতের রায় ঘোষণার সময় খালাসপ্রাপ্ত এক আসামি ছাড়া অভিযুক্ত সব আসামি উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত আসামিদের মৌলভীবাজার কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রের বরাত দিয়ে জানা যায়, ২০১৩ সালের ২১শে সেপ্টেম্বর মৌলভীবাজার সদর উপজেলার নাদামপুর গ্রামের বাসিন্দা আব্দুল গফফার দয়ালকে তাঁর বাড়িতে হামলা করে একদল সন্ত্রাসী। এতে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নিহতের ভাই শামীম আহমদ বাদী হয়ে মৌলভীবাজার মডেল থানায় ১১ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর