ইউনাইটেড নিউজডেস্ক:: ক্লাব ফুটবলে মেসির সাফল্য যেখানে আকাশছোঁয়া, দেশের হয়ে ততটাই ম্লান।একটা বিশ্বকাপ মাথার ওপর তুলে ধরে অবসরে যাবেন, এই ছবিটা যেমন বিশ্বের সব মেসিভক্ত দেখতে চান, এটা আজন্মলালিত স্বপ্ন মেসিরও। অথচ বিশ্বকাপ দূরে থাক, একটা কোপাও জিততে পারেনি মেসির আর্জেন্টিনা। তীরে এসে তরি ডুবেছে বারবার।কতবার যে লিওনেল মেসির হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, তা ভালোই জানা আছে আর্জেন্টাইন সমর্থকদের।
একটা বিশ্বকাপ মাথার ওপর তুলে ধরে অবসরে যাবেন, এই ছবিটা যেমন বিশ্বের সব মেসিভক্ত দেখতে চান, এটা আজন্মলালিত স্বপ্ন মেসিরও। অথচ বিশ্বকাপ দূরে থাক, একটা কোপাও জিততে পারেনি মেসির আর্জেন্টিনা। তীরে এসে তরি ডুবেছে বারবার।
মেসির ক্যারিয়ারে শুধু কোপা আমেরিকাতেই তিনবার ফাইনাল খেলেছে আর্জেন্টিনা। কিন্তু একবারও স্বপ্নের মতো শেষ হয়নি কোনো টুর্নামেন্ট।