বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

ম্যারিকোর অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ২০৯ সময় দেখুন
ম্যারিকোর অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা – Corporate Sangbad


শেয়ার বাজার

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছে। চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের সম্ভাব্য ফলাফলের উপর ভিত্তি করে এই লভ্যাংশ ঘোষণা করেছে।

কোম্পানিটি আলোচিত সময়ের জন্য শেয়ারহোল্ডারদেরকে ৪৫০ শতাংশ লভ্যাংশ দেবে। অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি শেয়ারের বিপরীতে ৪৫ টাকা লভ্যাংশ দেওয়া হবে।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (২ জুন) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় আলোচিত লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের হিসাববছর শুরু হয় ১ এপ্রিল, শেষ হয় ৩১ মার্চ। এ হিসেবে কোম্পানিটির চলতি হিসাববছরের প্রথম প্রান্তিক শেষ হবে আগামী ৩০ জুন। তবে তা শেষ হওয়ার আগেই সম্ভাব্য আর্থিক ফলাফলের ভিত্তিতে অন্তর্বতী লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এর পরিচালনা পর্ষদ।

লভ্যাংশ প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে আগামী ২৩ জুন রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ ওই তারিখে যাদের কাছে শেয়ার থাকবে, তারা ঘোষিত লভ্যাংশ পাবেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর