বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূঞাপুরে যমুনা নদী থেকে ডাকাতির প্রস্তুুত কালে পাঁচ ডাকাত আটক কালিয়াকৈরে ছিনতাই হওয়া প্রাইভেটকার উদ্ধার, সংঘবদ্ধ চক্রের ৩ জন সদস্য গ্রেপ্তার বাংলাদেশ–অস্ট্রেলিয়া ম্যাচকে ঘিরে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সাজেকে পরিবেশ রক্ষা কমিটির জনসচেতন মূলক মাইকিং ৮১ দিনে হাম ও হামের উপসর্গে ৬০১ শিশুর মৃত্যু ড. খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন জাবিতে ধর্ষণচেষ্টা ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উপাচার্যের বৈঠক কালিয়াকৈর চারটি গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ কাজের ভিত্তি স্থাপন উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান বাঘাইছড়ি পৌরসভার উদ্যোগে মশক নিধন কর্মসূচির শুভ উদ্বোধন অতিরিক্ত তীব্র তাপমাত্রা বৃদ্ধি হওয়ায় সাধারণ জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ

যুক্তরাজ্যে আরো ১০ হাজার কর্মী নিয়োগ দেবে অ্যামাজন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৮ মে, ২০২১
  • ২৭১ সময় দেখুন
যুক্তরাজ্যে আরো ১০ হাজার কর্মী নিয়োগ দেবে অ্যামাজন


ডিএমপি নিউজ: করোনা মহামারীতে অনলাইন কেনাকাটার হার বেড়ে যাওয়ায় যুক্তরাজ্যে আরো ১০ হাজার কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের অন্যতম টেক জায়ান্ট অ্যামাজন। খবর বিবিসি।

ইংল্যান্ডের উত্তর ও দক্ষিণ দিকে আরো কিছু ওয়্যারহাউজ নির্মাণ করবে প্রতিষ্ঠানটি। যে কারণে এ নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে প্রতিষ্ঠানটি। এ নিয়োগের মাধ্যমে অ্যামাজন ক্যামব্রিজ, এডিনবার্গ, লন্ডন ও ম্যানচেস্টারে বেশকিছু করপোরেট পদেরও সৃষ্টি করছে। এ ব্যাপারে দেশটির বাণিজ্য সচিব কাওয়াসি কাওয়ারটেং বলেন, এ উদ্যোগ যুক্তরাজ্যের অর্থনীতির জন্য বড় পদক্ষেপ ও অর্জন।

করোনা মহামারীর কারণে ঘরে থাকা অবস্থায় অনলাইন কেনাকাটায় ঝুঁকেছে গৃহবন্দি মানুষ। সেই অবস্থায় নিজেদের বাজারের বিস্তৃতি ঘটিয়েছে অ্যামাজন। কাজের পরিবেশ ও ট্যাক্স প্রদানের হার নিয়ে নানা আলোচনা-সমালোচনায় জর্জরিত অ্যামাজন বর্তমানে যুক্তরাজ্যের নিজেদের পরিধি বাড়াচ্ছে।

নতুন ১০ হাজার কর্মী নিয়োগের মাধ্যমে চলতি বছরের শেষ দিকে যুক্তরাজ্যে অ্যামাজনের কর্মচারীর সংখ্যা ৫৫ হাজার ছাড়িয়ে যাবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। অ্যামাজন জানায়, যারা অপারেশনস বিভাগে কর্মরত, তাদের অন্যান্য সুযোগ-সুবিধার পাশাপাশি প্রতি ঘণ্টায় ১৩ দশমিক ৬৮ ডলার এবং লন্ডনে ১৪ দশমিক ১০ ডলার প্রদান করা হয়। চলতি বছরের প্রথম তিন মাসে প্রতিষ্ঠানটির আয় ৮১০ কোটি ডলার ছাড়িয়ে গেছে। এক বছর আগেও যার পরিমাণ ছিল ২৫০ কোটি ডলার।

প্রতিষ্ঠানটি তাদের ফ্যাশন, ডিজিটাল মার্কেটিং, ইঞ্জিনিয়ারিং, ভিডিও প্রডাকশন, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ক্লাউড কম্পিউটিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও মেশিন লার্নিং ক্ষেত্রে অফিস নিয়োগ প্রদান করবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom