বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের মডার্নার তৈরি করোনাভাইরাসের টিকার অনুমোদন পেল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৩০ জুন, ২০২১
  • ৩৮০ সময় দেখুন
যুক্তরাষ্ট্রের মডার্নার তৈরি করোনাভাইরাসের টিকার অনুমোদন পেল


ইউনাইটেড নিউজডেস্ক

কারিগরি কমিটি কর্তৃক প্রয়োজনীয় সব ধরনের পরীক্ষা-নিরীক্ষার পর মডার্নার টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে অনুমোদন দেওয়া হয় যুক্তরাষ্ট্রের মডার্নার তৈরি করোনাভাইরাসের এ টিকার। ওষুধ প্রশাসন অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এ তথ্য জানিয়েছে।

জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। মডার্নার ২৫ লাখ ডোজ টিকা জুলাইয়ের শুরুর দিকেই দেশে আসবে বলে গতকাল একাধিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। হোয়াইট হাউসের একজন কর্মকর্তার বরাত দিয়ে গতকাল বার্তা সংস্থা এএফপি জানায়, করোনা প্রতিরোধে বাংলাদেশের জন্য মডার্নার তৈরি ২৫ লাখ টিকা চলতি সপ্তাহে পাঠানো শুরু করছে যুক্তরাষ্ট্র।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর