বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনার মহোদয় এর বৃক্ষরোপণ অভিযান ছতুরার নূর: রূহানিয়তের এক উজ্জ্বল উত্তরাধিকার সরকার অনুমোদন ছাড়া মাছের খাদ্য উৎপাদন, কর্ণফুলীতে জরিমানা জবি ছাত্রদল আহ্বায়ককে মারধর ও চিকিৎসক লাঞ্ছনার পালটাপালটি অভিযোগ কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয় Samantha Ruth Prabhu Confirms Pregnancy, Says ‘I Have To Take Maternity Leave’ | Telugu Cinema News কালিয়াকৈরে নিষিদ্ধ আওয়ামী লীগ কথিত নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি ও অস্থিতিশীলতার বি এন পির প্রতিবাদ বিক্ষোভ মিছিল শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবককে ৫ দিনের প্রশিক্ষণ নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত। স্কুল ব্যাগে বিশেষ কৌশলে ৮ হাজার ইয়াবা পাচারের সময় ৩ রোহিঙ্গা মাদক কারবারি আটক

রাজধানীতে বিনা কারণে বাহিরে আসায় ১৭ জনকে জরিমানা, আটক শতাধিক – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ৩৩১ সময় দেখুন
রাজধানীতে বিনা কারণে বাহিরে আসায় ১৭ জনকে জরিমানা, আটক শতাধিক – Corporate Sangbad


আইন-আদালত


কপোরেট সংবাদ ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ রোধে রাজধানীসহ সারা দেশে চলমান সাতদিনের কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠে নেমেছে সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসারের সদস্যরা। এ লকডাউনের প্রথম দিনে রাজধানীর শাহবাগ ও মিরপুরে ১৭ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা। এছাড়া জরুরি প্রয়োজন ছাড়া সড়কে বেরিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন শতাধিক ব্যক্তি। পাশাপাশি অর্ধশত যানবাহনকে মামলার আওতায় নিয়ে এসেছে আইনশৃঙ্খলা বাহিনী।

জানা গেছে, রাজধানীর ঢাকার শাহবাগ মোড়ে র‌্যাব-৩ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেক যাত্রী ও পথচারীদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পর্যাপ্ত কারণ না দেখাতে পারলে তাদের জরিমানা করা হচ্ছে। একই সঙ্গে মাস্কবিহীন রিকশাচালক বা পথচারীদের মাস্ক বিতরণ করছেন।

এদিকে অহেতুক ঘোরাফেরা এবং মাস্ক ছাড়া বের হওয়ার কারণে এ পর্যন্ত ২ জন পথচারীকে জরিমানা করা হয়েছে। তাদেরকে সর্বোচ্চ ৭০০ টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে।

এছাড়া মিরপুর ১৪ নম্বর এলাকায় চলমান বিধিনিষেধ ভঙ্গ করে বিনা কারণে বাইরে বের হওয়ায় ১৫ জনকে ৩০০ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। এ সময় জরিমানার টাকা দিতে না পারায় ৩ জনকে আটক রাখা হয়েছে।

এ বিষয়ে র‌্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বলেন, প্রত্যেকের উচিৎ বিধিনিষেধ মেনে চলা। সরকার যে বিধিনিষেধ আরোপ করেছে আমরা যদি সেগুলো মেনে চলি আমরা আশা করি করোনা সংক্রমণ কমে আসবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, যারা কোন নির্দিষ্ট জবাব দিতে পারছেন না তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে। আমি বারবারই সবাইকে বলছি সরকার নিদর্শনা যেটা দিয়েছে সেটা মেনে চলতে হবে। সেটা না মানলে আরও কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে এই ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না।

এদিকে সকাল থেকেই কাফরুল থানার পাশের সড়কটিতে চেকপোস্ট বসিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অপ্রয়োজনে বের হওয়াদের জরিমানা করা হচ্ছে বলে জানা গেছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর