শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সিএমপি বাকলিয়া থানার পুলিশ কর্তৃক পরিচালিত অভিযানে চোরাইকৃত মালামাল উদ্ধার সহ এক জন চোর গ্রেফতার Raghav Chadha Calls Himself ‘Luckiest Husband In The World’ As He Celebrates Parineeti Chopra’s Birthday | Photos | Bollywood News Asian Para Games 2026: Harvinder Singh, Vijay Sundi strike gold in men’s recurve doubles | Asian Para Games 2026 News সাজেক পরিস্থিতিতে সঠিক পদক্ষেপ নিতে জামায়াত আমিরের আহ্বান ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস দিলেন দীনেশ ত্রিবেদী ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫১২ রাজশাহীতে গাঁজা সহ গ্রেপ্তার ১ জন শেরপুরে জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা, সংবাদ সম্মেলনে একাংশের নেতাকর্মীরা সমাবর্তনের স্বপ্ন, ফি নিয়ে দুশ্চিন্তায় জবির শিক্ষার্থীরা Who is Suvarna Raj? Asian Para Games gold medallist who is also an advocate | Asian Para Games 2026 News

রাজনৈতিক প্রভাবমুক্ত ইসি লাগবে— ইইউ পর্যবেক্ষকদের চসিক মেয়র

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৩৮১ সময় দেখুন
রাজনৈতিক প্রভাবমুক্ত ইসি লাগবে— ইইউ পর্যবেক্ষকদের চসিক মেয়র


চট্টগ্রাম ব্যুরো: ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দলের কাছে উৎসবমুখর নির্বাচনি পরিবেশের ওপর জোর দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেন। একইসঙ্গে মেয়র নির্বাচন কমিশনকে (ইসি) রাজনৈতিক প্রভাবমুক্ত হতে হবে বলেও মত দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২০ জানুয়ারি) নগরীর টাইগারপাসে চসিক কার্যালয়ে ইইউ নির্বাচন পর্যবেক্ষকদের একটি প্রতিনিধি দল মেয়রের সঙ্গে সাক্ষাৎ করেন। ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের দীর্ঘমেয়াদী পর্যবেক্ষক ম্লাদেন কোবাসেভিচের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দলে ছিলেন- দীর্ঘমেয়াদী পর্যবেক্ষক সুজান জিন্ডেল ও পর্যবেক্ষক সহকারী মো. মাসুক হায়দার।

প্রতিনিধি দলের সদস্যরা আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে হলে করণীয় সম্পর্কে মেয়রের ব্যক্তিগত মতামত জানতে চান। এ সময় মেয়র শাহাদাত বলেন, ‘২০০১ সালের পর দেশে আর কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি। ফলে দেশের গণতন্ত্র হুমকির মুখে পড়েছে। দেশে গণতান্ত্রিক পরিবেশ ফেরাতে হলে আসন্ন জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হতে হবে। আর এজন্য উৎসবমুখর নির্বাচনি পরিবেশ নিশ্চিত করতে হবে।’

‘স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন অর্থাৎ নির্বাচন কমিশনকে রাজনৈতিক প্রভাবমুক্ত হতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষতা লাগবে। পুলিশ, র‌্যাব, বিজিবিসহ সব বাহিনীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তাদের ভূমিকা হবে নিরাপত্তা দেওয়া, ভয় সৃষ্টি নয়। মুক্ত গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। সাংবাদিকরা যেন নির্ভয়ে নির্বাচন কাভার করতে পারেন। গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে।’

মেয়র আরও বলেন, ‘নাগরিক সমাজ এবং দেশি-বিদেশি পর্যবেক্ষকদের অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। নির্বাচনি প্রক্রিয়ার প্রতিটি ধাপ হতে হবে সম্পূর্ণ স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য। নির্বাচনে পোলিং এজেন্টরা যাতে নির্বিঘ্নে তাদের দায়িত্ব পালন করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। একইসঙ্গে ভোটকেন্দ্রসহ সংশ্লিষ্ট সব জায়গায় তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যাতে কোনো ধরনের ভয়ভীতি, চাপ বা অনিয়মের সুযোগ না থাকে।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর