লিয়াকত হোসেন রাজশাহীঃ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, এর মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫৫০ গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করে।
আটককৃত আসামী হলো, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন দড়িখরবনা এলাকার মৃত সেলিম হোসেনের ছেলে মোঃ আল-আমিন (২৮)।
https://fb.watch/brpAIJGE8w/
ঘটনা সুত্রে জানা যায়,রাজশাহী মহানগরীর দামকুড়া থানাধীন আলিমগঞ্জ গ্রামের ন্যাশনাল পেট্টোল পাম্প সংলগ্ন রাস্তার উপর র্যাবের একটি অপারেশন টিম পৌছামাত্রই র্যাবের উপস্থিতি টের পেয়ে ০১ জন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করে এসময় সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় আসামীকে ঘটনাস্থলেই আটক করে।
আসামীদের বিরুদ্ধে মহানগরীর দামকুড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(১) সারণী ৮(গ) ধারায় মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।