লিয়াকত হোসেন রাজশাহী ব্যুরোঃরাজশাহীর গোদাগাড়ী উপজেলার ৯টি ইউনিয়ন নির্বাচনে নৌকার ৬ জন প্রার্থী বিদ্রোহী ২ ও আ’লীগ সমর্থক ১ জন নির্বাচিত হয়েছে। শুক্রবার সকালে এতথ্য নিশ্চিত করেছেন গোদাগাড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: মশিউর রহমান ।
উপজেলায় ৯টি ইউনিয়নের মধ্যে নৌকা প্রতীকে গোদাগাড়ী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নির্বাচিত আওয়ামী লীগের মাসুদুল গণি মাসুদ। গোগ্রাম ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে দ্বিতীয় বারের মত নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগের মজিবর রহমান। মোহনপুর ইউনিয়নে পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন খাইরুল ইসলাম। দেওপাড়া ইউনিয়ন ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগের বেলাল উদ্দীন সোহেল।
রিশিকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দ্বিতীয় বারের মত নৌকা প্রতিকে নির্বাচতি হয়েছেন শহিদুল ইসলাম টুলু। পাকড়ী ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগের প্রার্থী জালালউদ্দীন মাস্টার। মাটিকাটা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী আওয়ামীলীগ নেতা সোহেল রানা।
বাসুদেবপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম এবং চর আষাড়িয়াদহ ইউনিয়নে আওয়ামীলীগের নৌকা প্রতীকের কোন প্রার্থী না থাকায় আওয়ামীলীগে সমর্থক আওয়ামীলীগ নেতা আসরাফুল ইসলাম ভোলা বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।