মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈর হাইটেক সিটির লাখ টাকা মূল্যের তামার তার ও পাইপ চুরির ঘটনায় ৬ জন আটক ‘No Competition’: Abhay Verma Roots For ‘Lovely Guy’ Ahaan Panday, Feels ‘Proud’ Of Aneet Padda | Exclusive | Bollywood News ‘You’re going to get in trouble’: Ex-India cricketer warns Yashasvi Jaiswal after ugly clash | Cricket News সরকারের কাজ দেখে বিচারের আহ্বান চিফ হুইপের ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪ স্নাতক পর্যন্ত মেয়েদের ফের উপবৃত্তি চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে শিক্ষার মান উন্নয়নে শ্রেণিকক্ষের পরিবেশসহ সার্বিক শিক্ষার মান পর্যবেক্ষণ করেন ইউএনও ‘Will She Wear It On Eid?’: Kriti Sanon Trolled For ‘Revealing’ Raksha Bandhan Ad Outfit, Hurting Hindu Sentiments | Bollywood News Watch: Max Verstappen’s horrific Dutch GP crash as Lando Norris wins chaotic race | Racing News যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাতের ঘুম হোক নির্বিঘ্ন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২ জুলাই, ২০২২
  • ২১২ সময় দেখুন
রাতের ঘুম হোক নির্বিঘ্ন


লাইফস্টাইল ডেস্ক

আজকাল বেশিরভাগ মানুষকেই বলতে শোনা যায়, রাতে পর্যাপ্ত ঘুমাতে পারছেন না তারা। অনেকের সারাদিন ব্যস্ততার মধ্য দিয়ে কাটলেও রাতে একটি নির্দিষ্ট সময়ে ঘুমাতে পারছেন না। বিছানায় যাওয়ার পরও এপাশ ওপাশ করছেন।

রাতের ঘুম হোক নির্বিঘ্ন
পর্যাপ্ত ঘুম না হলে শারীরিক অনেক সমস্যা দেখা দিতে পারে

সুস্থ্য থাকতে একজন মানুষের সঠিক খাদ্যাভ্যাস ও ব্যায়ামের পাশাপাশি অন্তত সাত থেকে আট ঘন্টা একটানা ঘুমাতে হবে। আবার পর্যাপ্ত ঘুম না হলে শারীরিক অনেক সমস্যা দেখা দিতে পারে, যা পরবর্তীতে জটিল রোগেরও কারণ হয়ে দাঁড়ায়। চলুন জেনে নেওয়া যাক কিছু টিপস যা আপনার রাতের ঘুম নির্বিঘ্ন করতে সহায়তা করতে পারে।

রাতের ঘুম হোক নির্বিঘ্ন
রাতে বেশি খাবার খেলে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে

হালকা খাবার খান

আপনি রাতে যে খাবারটি খাবেন তা অবশ্যই হালকা হতে হবে অর্থাৎ রাতে এমন খাবার খান যা সহজেই হজম হয়। সঠিক পরিমাণে খাবার খেলে আপনার পরিপাকযন্ত্র আরাম পাবে। রাতে বেশি খাবার খেলে আপনার ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। আবার আপনি মোটাও হয়ে যেতে পারেন।

রাতের ঘুম হোক নির্বিঘ্ন
স্ক্রিনের ক্ষতিকারক রশ্মি চোখের মারাত্মক ক্ষতি করতে পারে

স্ক্রিনে কম সময় দিন

মোবাইল, ল্যাপটপের স্ক্রিনের ক্ষতিকারক রশ্মি আপনার চোখের মারাত্মক ক্ষতি করতে পারে। আবার রাতে ঘুমাতে যাওয়ার আগে মোবাইল ও স্যোশাল মিডিয়ার ব্যবহার আপনাকে এগুলোতে মগ্ন রাখবে যা ঘুমের প্রক্রিয়াকে ব্যাহত করে।

রাতের ঘুম হোক নির্বিঘ্ন
নিকোটিন উদ্দীপক হিসেবে কাজ করে যা নিদ্রাহীনতাকে আরো বাড়িয়ে দেয়

তামাক ত্যাগ করুন

রাতে অবশ্যই তামাকজাতীয় পণ্য সেবন করবেন না। এসব পণ্যের নিকোটিন উদ্দীপক হিসেবে কাজ করে যা নিদ্রাহীনতাকে আরো বাড়িয়ে দেয়। এমনকি রাতে ঘুমাতে যাওয়ার আগে ধূমপানও করা উচিত নয়।

রাতের ঘুম হোক নির্বিঘ্ন
রাতে বেশি পানি না খাওয়াই ভালো

বেশি পানি খাবেন না

পরিপাকতন্ত্রে অনেক বেশি পানি থাকলে রাতে বেশি টয়লেটে যেতে হবে যা আপনার ঘুমকে ব্যাহত করবে। তাই রাতে বেশি পানি না খাওয়াই ভালো।

রাতের ঘুম হোক নির্বিঘ্ন
হলুদ দুধ খাওয়ার সবচেয়ে ভালো সময় রাতে ঘুমানোর আধাঘন্টা আগে

ঘুমানোর আগে হলুদ দুধ খান

হলুদ দুধ খাওয়ার সবচেয়ে ভালো সময় রাতে ঘুমানোর আধাঘন্টা আগে। এটি আপনাকে সবচেয়ে জরুরি পুষ্টি দিবে যা পরিপাকক্রিয়াকে সচল রাখে। পাশাপাশি আপনার শরীর ও মনকে শান্ত করবে।

রাতের ঘুম হোক নির্বিঘ্ন
ইয়োগা নিদ্রা আপনাকে খুব ভালো এবং পর্যাপ্ত ঘুমাতে সাহায্য করবে

ইয়োগা নিদ্রা

বিছানায় যাওয়ার আগে ইয়োগা নিদ্রা করার অভ্যাস করুন। এটি আপনাকে খুব ভালো এবং পর্যাপ্ত ঘুমাতে সাহায্য করবে। এই প্রক্রিয়াটি মানসিক চাপ থেকে মুক্ত রাখে বলে মনে করা হয়।

সারাবাংলা/এসবিডিই/এএসজি





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর