রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু রোববার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত ‎ভূঞাপুরে বিপুল পরিমাণে বিদেশি মদের বতল সহ যুবদলের নেতা সহ আটক-৩ কর্ণফুলীতে জিপিএ-৫ প্রাপ্ত ৫৬ শিক্ষার্থীকে প্রেসক্লাবের সংবর্ধনা

রাবিতে দু’বেলা খাবারে খরচ বাড়ছে ৮ টাকা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ১৯৪ সময় দেখুন
রাবিতে দু’বেলা খাবারে খরচ বাড়ছে ৮ টাকা


রাবি করেসপন্ডেন্ট

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি পরিস্থিতিতে খাবারের গুণগত মান ঠিক রাখতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে খাবারের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে দুপুর ও রাতে প্রতি বেলার খাবারে দাম বাড়ছে ৪ টাকা করে। ১ জুলাই খাবারের নতুন এই দাম কার্যকর হবে।

বৃহস্পতিবার (২৩ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয় হল প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক ফেরদৌসি মহল খাবারের দাম বাড়ানোর এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক ফেরদৌসি মহল বলেন, গত (১৯ জুন) প্রাধ্যক্ষ পরিষদের এক সভায় খাবারের দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও খাবারের মান বৃদ্ধির জন্যই আবাসিক হলের ডাইনিংয়ে খাবারের দাম বাড়ানো হয়েছে।

প্রাধ্যক্ষ পরিষদের সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগের চেয়ে এখন দুই বেলার খাবারের দাম ৪ টাকা করে বেশি নেওয়া হবে। সে হিসাবে দুপুরের খাবারের দাম ২৪ টাকার পরিবর্তে ২৮ টাকা এবং রাতের খাবারের দাম ১৮ টাকা থেকে বাড়িয়ে ২২ টাকা করা হয়েছে।

অধ্যাপক ফেরদৌসি মহল আরও বলেন, খাবারের মান বাড়ানোর শর্তে দাম বাড়ানো হয়েছে। ডাইনিংয়ে খাবারের মান বাড়ানোর জন্য এক সপ্তাহ আলাদা আলাদা খাবারের মেনু করা হবে। সেই তালিকা অনুযায়ী শিক্ষার্থীদের খাবার পরিবেশন করা হবে। এ বিষয়টি তদারকির জন্য একটি পরিদর্শক দল থাকবে। কোনো হল শর্ত না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

সারাবাংলা/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর