বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

রেমিটেন্সের বিপরীতে নগদ সহায়তা পদ্ধতি সহজ করলো বাংলাদেশ ব্যাংক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ১৬৩ সময় দেখুন
রেমিটেন্সের বিপরীতে নগদ সহায়তা পদ্ধতি সহজ করলো বাংলাদেশ ব্যাংক


বৈধ উপায়ে রেমিটেন্স পাঠানোর বিপরীতে নগদ সহায়তা প্রদানের পদ্ধতি সহজ করেছে কেন্দ্রিয় ব্যাংক। এখন থেকে পাঁচ হাজার ডলারের বেশি বা ৫ লাখ টাকার বেশি রেমিটেন্স এলে কোনো ধরনের কাগজপত্র ছাড়াই পাওয়া যাবে প্রণোদনা।

এতদিন পাঁচ হাজার ডলারের বেশি রেমিটেন্সের বিপরীতে কাগজপত্র জমা দেওয়া বাধ্যবাধকতা ছিল। কিন্তু  বর্তমান ডলার সংকট নিয়ন্ত্রণে এখন সেটি শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক।  

কেন্দ্রিয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে আজ সোমবার সার্কুলার জারি করেছে। এতে উল্লেখ করা হয়, পাঁচ হাজার ডলার অথবা পাঁচ লাখ টাকার বেশি রেমিটেন্স দেশে পাঠালে প্রণোদনা বা নগদ সহায়তা পাওয়ার ক্ষেত্রে প্রবাসীর কাগজপত্র বিদেশের এক্সচেঞ্জ হাউজ থেকে পাঠানোর বাধ্যবাধকতা রয়েছে। তবে এখন থেকে দেশে রেমিট্যান্স পাঠানোর বিপরীতে কোনো ধরনের কাগজপত্র ছাড়াই আড়াই (২ দশমিক ৫০) শতাংশ হারে নগদ সহায়তা পাওয়া যাবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে। সোমবার থেকেই এটি কার্যকর হয়েছে। তথ্য সূত্র: বাসস।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর