বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

রেমিট্যান্স প্রেরকরা ডলার প্রতি সর্বোচ্চ ১০৮ টাকা পাবেন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪৬ সময় দেখুন
রেমিট্যান্স প্রেরকরা ডলার প্রতি সর্বোচ্চ ১০৮ টাকা পাবেন


বাংলাদেশে মার্কিন ডলারের দাম নিয়ে অস্থিরতা কাটাতে রেমিট্যান্স, রপ্তানি ও আমদানির ক্ষেত্রে ডলারের একটি করে একক বা অভিন্ন দর ঘোষণা করেছে অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ অথরাইজড ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা)।

বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নানা পদক্ষেপ ও সিদ্ধান্ত সত্ত্বেও দেশে ডলারের বাজারের অস্থিরতার অবসান না হওয়ায় শেষ পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের সাথে এক যৌথ সভার পর এবিবি ও বাফেদাকে দায়িত্ব দেয়া হয়েছিলো টাকার বিপরীতে ডলারের একটি অভিন্ন দাম নির্ধারণের জন্য।

নতুন ঘোষণা অনুযায়ী প্রবাসী আয় আর রেমিট্যান্সের ক্ষেত্রে প্রতি মার্কিন ডলারের সর্বোচ্চ দর হবে ১০৮ টাকা আর রপ্তানি বিল নগদায়ন হবে প্রতি ডলারে ৯৯ টাকা।

আর এ দুটির গড় খরচ অর্থাৎ রেমিট্যান্স আহরণ ও রপ্তানি বিল নগদায়নে ব্যাংকগুলোর গড় খরচের সঙ্গে অতিরিক্ত এক টাকা যোগ করে আমদানিকারকের কাছে ১০৪ টাকা ৫০ পয়সা দরে ডলার বিক্রি করবে ব্যাংকগুলো।

এবিবি ও বাফেদার এক বৈঠকের পর এ সিদ্ধান্ত জানিয়ে বাফেদার চেয়ারম্যান ও রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিম বলেছেন এ দরের পর আগামী পাঁচদিন বাজার পরিস্থিতি দেখে আবার পর্যালোচনা সভায় বসবেন তারা।

তবে এর আগেও কেন্দ্রীয় ব্যাংক ডলারের দাম নির্ধারণ করে দিয়ে তা কার্যকর করতে পারেনি। পরে আবার তা বাজারের উপর ছেড়ে দেয়া হয়েছিলো। তথ্য সূত্র: বিবিসি নিউজ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর