বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনার মহোদয় এর বৃক্ষরোপণ অভিযান ছতুরার নূর: রূহানিয়তের এক উজ্জ্বল উত্তরাধিকার সরকার অনুমোদন ছাড়া মাছের খাদ্য উৎপাদন, কর্ণফুলীতে জরিমানা জবি ছাত্রদল আহ্বায়ককে মারধর ও চিকিৎসক লাঞ্ছনার পালটাপালটি অভিযোগ কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয় Samantha Ruth Prabhu Confirms Pregnancy, Says ‘I Have To Take Maternity Leave’ | Telugu Cinema News কালিয়াকৈরে নিষিদ্ধ আওয়ামী লীগ কথিত নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি ও অস্থিতিশীলতার বি এন পির প্রতিবাদ বিক্ষোভ মিছিল শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবককে ৫ দিনের প্রশিক্ষণ নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত। স্কুল ব্যাগে বিশেষ কৌশলে ৮ হাজার ইয়াবা পাচারের সময় ৩ রোহিঙ্গা মাদক কারবারি আটক

র‍্যাবের হাতে সাড়ে ১১ হাজার পিস ইয়াবাসহ পিবিআই উপপরিদর্শক গ্রেফতার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৮ জুন, ২০২১
  • ৩১৬ সময় দেখুন

মোহাম্মদ নেজাম উদ্দিন, আনোয়ারা প্রতিনিধি

চট্টগ্রাম কর্ণফুলীতে ১১ হাজার ৫৬০ পিস ইয়াবাসহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর এক উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ রানাকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

আজ সোমবার (২৮ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দুলাল মাহমুদ।

রবিবার (২৭ জুন) বিকেলে ভেল্লাপাড়া ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়৷

জানা যায়, গ্রেফতার মো. মাসুদ রানা কক্সবাজার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) এসআই হিসেবে কর্মরত আছেন।

চেকপোস্ট বসিয়ে র‍্যাবের তল্লাশি চলাকালে একটি প্রাইভেটকারে তল্লাশি করে ১১ হাজার ৫৬০ পিস ইয়াবাসহ পুলিশের এসআই মো. মাসুদ রানাকে আটক করা হয়। রোববার দিবাগত রাত পৌনে ২টার দিকে র‌্যাব-৭ এর ডিডি বাদী হয়ে কর্ণফুলী থানায় মাদক আইনে মামলা করেন।

ওসি দুলাল মাহমুদ বলেন, ১১ হাজার ৫৬০ পিস ইয়াবাসহ পুলিশের এসআই মো. মাসুদ রানাকে আটক করেছে র‌্যাব। এ ঘটনায় মাদক আইনে থানায় মামলা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom