রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News ‘Making my job easier’: CSK head coach Zaheer Khan breaks silence on MS Dhoni’s ‘unexpected’ retirement | Cricket News ভারত থেকে আগুন-সন্ত্রাসের মদদ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৭০ রাবিতে ‘ছাত্রলীগ’ অভিযোগে শিক্ষার্থীকে মারধর, ক্ষোভে অবরুদ্ধ প্রশাসন ও ছাত্রদল

লকডাউনে বিদ্যুৎ পানি গ্যাস বিল মওকুফের দাবি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ৩২০ সময় দেখুন
লকডাউনে বিদ্যুৎ পানি গ্যাস বিল মওকুফের দাবি


 ইউনাইটেড নিউজ ডেস্ক: চলমান লকডাউনে বিদ্যুৎ, পানি ও গ্যাস বিল এবং হোল্ডিং ট্যাক্স মওকুফের জন্য প্রধানমন্ত্রী বরাবর আবেদন করেছেন ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান এসএম জুলফিকার আলী জুনু। একই সঙ্গে তিনি বকেয়া বিলের কারণে লকডাউন চলাকালীন বিদ্যুৎ, পানি, গ্যাস সংযোগ বিচ্ছিন্ন না করার আবেদনও জানান।

শুক্রবার তিনি ডাকযোগে এ আবেদন প্রেরণ করেন বলে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।

এতে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেন, বাংলাদেশের মানুষের প্রধান অভিভাবক আপনি। তাই আপনার কাছে জনস্বার্থে আমাদের আবেদন এই যে, দেশে কোভিড-১৯ এর কারণে জনগণকে মৃত্যুর হাত থেকে রক্ষায় সরকার সারা দেশে সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে। আমরাও লকডাউন প্রতিপালন করছি, বর্তমানে গৃহবন্দি হয়ে আছি।

এ অবস্থায় দেশের অধিকাংশ কর্মজীবী ও ব্যবসায়ীর আয়-রোজগার বন্ধ হয়ে গেছে। দেশের অনেক মানুষ মারাত্মক অর্থকষ্টে আছেন, মানবিক জীবনযাপন করছেন। বাসাভাড়া দিতে দেশের অধিকাংশ মানুষের হিমশিম খেতে হচ্ছে। আরও কতদিন যে আমাদের গৃহবন্দি হয়ে থাকতে হবে কারও জানা নেই।

এমতাবস্থায়, দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে আপনার কাছে আমাদের দাবি-দাওয়া থাকবে- লকডাউন চলাকলীন দেশের সমস্ত বাসাবাড়ির বিদ্যুৎ, পানি ও গ্যাস বিল, হোল্ডিং ট্যাক্স মওকুফ করে দেবেন। এছাড়া লকডাউন চলাকালীন বকেয়া বিদ্যুৎ বিল, পানির বিল, গ্যাস বিলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক সংযোগ বিচ্ছিন্ন না করার জন্য অনুরোধ করছি।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর