শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম :

লকডাউন: পুঁজিবাজারে লেনদেন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৩০ জুন, ২০২১
  • ৩২৭ সময় দেখুন
লকডাউন: পুঁজিবাজারে লেনদেন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত – Corporate Sangbad


শেয়ার বাজার


নিজস্ব প্রতিবেদক : করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে আগামীকাল বৃহস্পতিবার (১ জুলাই) থেকে পরবর্তী ৭ দিনের জন্য সর্বাত্মক লকডাউনে যাচ্ছে দেশ। আজ বুধবার (৩০ জুন) সরকারের মন্ত্রীপরিষদ বিভাগ থেকে এই বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি হয়েছে।

সর্বাত্মক লকডাউনেও খোলা থাকবে পুঁজিবাজার। তবে লেনদেনের সময় কিছুটা কমবে। সকাল ১০টা থেকে শুরু হয়ে বেলা ১টা পর্যন্ত লেনদেন হবে পুঁজিবাজারে।

আজ বুধবার পর্যন্ত লেনদেনের সময়সূচি ছিল সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। এ হিসেবে লেনদেনের সময় কমবে দেড় ঘণ্টা।

সর্বাত্মক লকডাউনে ব্যাংক লেনদেনের সময় কমানোর কারণে পুঁজিবাজারে লেনদেনের সময়ও কমেছে। এই সময়ে ব্যাংকে সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত লেনদেন হবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর