আল-আমীন মাহমুদ (লক্ষ্মীপুর সদর প্রতিনিধি)
লক্ষ্মীপুর পৌরসভার ১৫নং ওয়ার্ড় বেডির মাথা পন্ডিত বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
ভুক্তভোগী পেয়ারা বেগম জানান
তিন মাস পূর্বে আমাদের পুরাতন বসত ঘর ভেঙে নতুন ঘর করার জন্য প্রস্তুতি নিই।
একমাস যাবত ঘরের কাজ করছি। তখন তারা কেউ বাঁধা দেয়নি। অভিযুক্তরা জানান জাবেদ আমাদের কাছে ৪ লাখ টাকা চাঁদা দাবী করে। টাকা দিতে আপত্তি জানানোর কারণে হঠাৎ করে গত কাল বৃহস্পতিবার ১২টার সময় আমাদের বাড়ির মিস্টার, নজরুল, জাবেদ, আবুল খায়ের, নাছিমা এসে আমাদের ঘরের কাজে বাঁধা দেয়।
একপর্যায়ে তারা লাঠিসোটা নিয়ে আমাদের উপর অতর্কিত হামলা করে। এসময় পেয়ারা বেগম, সুমি আক্তার, শিল্পী বেগম, শাহিনুর ও শাহানা আক্তার গুরুতর আহত হয়। বর্তমানে পেয়ারা বেগম ও সুমি আক্তার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ভুক্তভোগী নারী পেয়ারা বেগম এঘটনার সুষ্ঠু বিচার দাবী করেন।