বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

লিবরা ইনফিউশনের ২০১৯-২০ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় নিরীক্ষকের অভিমত – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ১৯৭ সময় দেখুন
লিবরা ইনফিউশনের ২০১৯-২০ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় নিরীক্ষকের অভিমত – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : ২০১৯-২০ অর্থবছরের আর্থিক হিসাব প্রকাশ ও লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লিবরা ইনফিউশন কর্তৃপক্ষ। তবে এক্ষেত্রে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে। তারা শেয়ারপ্রতি প্রায় ২৫ টাকা লোকসান কম দেখিয়েছে এবং শেয়ারপ্রতি নিট ১৫৭ টাকার সম্পদ বেশি (এনএভিপিএস) দেখিয়েছে।কোম্পানিটির ২০১৯-২০ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় এই তথ্য জানিয়েছেন নিরীক্ষক।

নিরীক্ষক জানিয়েছেন, লিবরা ইনফিউশন কর্তৃপক্ষ ইউনিট-২ এর স্থায়ী সম্পদের উপর অবচয় চার্জ করেনি। এর মাধ্যমে ৩ কোটি ৭৩ লাখ টাকার বা শেয়ারপ্রতি ২৪.৮৭ টাকা লোকসান কম দেখানো হয়েছে। একইসঙ্গে ওই পরিমাণ সম্পদ বেশি দেখানো হয়েছে।

এই কোম্পানি কর্তৃপক্ষ ২০১৯-২০ অর্থবছরে শেয়ারপ্রতি ৭.৭৮ টাকা লোকসান দেখিয়েছে। যা সঠিক অবচয়ে ৩২.৬৫ টাকা হবে।

অন্যদিকে কোম্পানি কর্তৃপক্ষ আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ১০৮ কোটি ২২ লাখ টাকার পাওনাকে আর্থিক হিসাবে কমিয়ে ৮৪ কোটি ৫৯ লাখ টাকা দেখিয়েছে। এক্ষেত্রে ২৩ কোটি ৬৩ লাখ টাকার দায় কম বা সম্পদ বেশি দেখিয়েছে। এর মাধ্যমে শেয়ারপ্রতি ১৫৭.৩৫ টাকার সম্পদ বেশি দেখানো হয়েছে।

লিবরা ইনফিউশন কর্তৃপক্ষ স্থায়ী সম্পদে অবচয় চার্জ না করে ২৪.৮৭ টাকা এবং ঋণ কমের মাধ্যমে ১৫৭.৩৫ টাকা করে মোট শেয়ারপ্রতি ১৮২.২২ টাকার সম্পদ বেশি দেখিয়েছে। তারা ২০২০ সালের ৩০ জুন ১২৬১ টাকা শেয়ারপ্রতি সম্পদ দেখিয়েছে।

এই কোম্পানি কর্তৃপক্ষ ভবন ও কনস্ট্রাকশনের পূণ:মূল্যায়জনজনিত সারপ্লাসের উপরে ডেফার্ড টেক্স চার্জ করেনি বলেও জানিয়েছেন নিরীক্ষক।

পুঁজিবাজারে তালিকাভুক্ত লিবরার দীর্ঘদিন ধরে আর্থিক হিসাব প্রকাশ ও লভ্যাংশ সংক্রান্ত সভা বন্ধ ছিল। অবশেষে গত ২১ জুলাই ২০১৯-২০ অর্থবছরের ব্যবসায় লভ্যাংশ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। যদিও এরইমধ্যে ২০২০-২১ ও ২০২১-২২ অর্থবছর শেষ হয়ে গেছে।

উল্লেখ্য, ১৯৯৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া লিবরা ইনফিউশনের পরিশোধিত মূলধনের পরিমাণ ১ কোটি ৫০ লাখ টাকা। এরমধ্যে ৬৫.৫৭ শতাংশ মালিকানা রয়েছে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর বিনিয়োগকারীদের হাতে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর