নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। আজ কোম্পানিটির ৫৩ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
আজকে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৪ লাখ ৯৪ হাজার ৮৩১টি ।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড। কোম্পানিটির ১ কোটি ৫৮ লাখ ৬৮ হাজার ৯১২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪৩ কোটি ২০ লাখ টাকা।






