নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। আজ কোম্পানিটি ৩২৫৭ বারে ৪০ লাখ ৩৩ হাজার ৬২৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬২ কোটি ৪৬ লাখ ৫০ হাজার টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বিডি কম অনলাইন লিমিটেড। কোম্পানিটির ৮৭ লাখ ৩২ হাজার ৪৯৮ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৯ কোটি ৫৪ লাখ ৪০ হাজার টাকা
তালিকায় থাকা লেনদেনের ভিত্তিতে অন্য কোম্পানি গুলো হলো – আমরা টেকনোলজি, জিবিবি পাওয়ার, বিএসসি, উত্তরা ব্যাংক লিঃ, অরিয়ন ফার্মা, আমরা নেট, অগ্নি সিস্টেম ও মার্কেন্টাইল ব্যাংক।






