সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

শিক্ষক নিবন্ধনধারী ৪৮৩ জনকে নিয়োগের নির্দেশ হাইকোর্টের – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৯ জুন, ২০২২
  • ১৭৮ সময় দেখুন
শিক্ষক নিবন্ধনধারী ৪৮৩ জনকে নিয়োগের নির্দেশ হাইকোর্টের – Corporate Sangbad


আইন-আদালত

নিজস্ব প্রতিবেদক : বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১৪ তম নিবন্ধনধারী ৪৮৩ জনকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এনটিআরসিএ’র চেয়ারম্যান, শিক্ষা সচিবসহ সংশ্লিষ্টদের আদালতের রায় দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করতে বলা হয়েছে।

বুধবার (২৯ জুন) এ বিষয়ের রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি কাশেফা হোসেন ও বিচারপতি কাজী জিনাত হক সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ রায় দেন।

রিটের পক্ষে সুপ্রিমকোর্টের আইনজীবী ফারুক হোসেন আদালতের রায়ের বিষয়টি জানান।

তিনি বলেন, ২০২১ সালের ৬ জুন জাকির হোসেনসহ ৪৮৩ নিবন্ধনধারী তাদের নিয়োগের বিষয়ে হাইকোর্টে রিট করেন। প্রাথমিক শুনানি নিয়ে আদালত তাদের নিয়োগ প্রশ্নে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেন।

এডভোকেট ফারুক হোসেন বলেন, নিবন্ধন সনদ পাওয়া সত্ত্বেও ৪৮৩ জনকে নিয়োগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেননি। এ জন্য তারা সংক্ষুব্ধ হয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। ওই রিটের চূড়ান্ত শুনানি নিয়ে আজ রায় ঘোষণা করলো হাইকোর্ট।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর