রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

শিবগ‌ঞ্জে চাঞ্চল্যকর শহীদুল হত্যা মামলার আসামী ইয়াকুব আলী সিআইডির হা‌তে গ্রেফতার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ২৪৪ সময় দেখুন
শিবগ‌ঞ্জে চাঞ্চল্যকর শহীদুল হত্যা মামলার আসামী ইয়াকুব আলী সিআইডির হা‌তে গ্রেফতার

আল-ইমরান সোহেল, বগুড়া প্র‌তি‌বেদকঃ

বগুড়ার শিবগঞ্জ থানার মামলা নং- ৫৭, তারিখ- ২৬/২/২২খ্রি. ধারা-৩৪২/১১৪/৩০২ পেনাল কোড, শিবগঞ্জ থানার চাঞ্চল্যকর ট্রাক শ্রমিক নেতা শহিদুল হত্যা মামলার আসামী মোঃ ইয়াকুব আলী খা (৫৯) কে গ্রেফতার ক‌রে‌ছে পুলিশ এর অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি, বগুড়া।
প্রায় আড়াই মাস আ‌গে শহিদুল ইসলামকে কিচক বন্দর আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়ন অফিসের দ্বিতীয় তলায় ডেকে নিয়ে সাধারণ সম্পাদক পদ হতে পদত্যাগ করতে বলা হয়। শহিদুল পদ ছাড়তে রাজি না হলে, তার পেটে ধারালো চাকু মেরে হত্যা করে ।
সিআইডি বগুড়া জেলার বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ কাউছার সিকদার এর প্রত্যক্ষ নির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোঃ আব্দুল হান্নান সঙ্গীয় ফোর্স সহ শিবগঞ্জ এলাকা হতে আজ ২৭/৪/২২খ্রি. বুধবার বিকাল অনুমান সা‌ড়ে ৪টার সময় গ্রেফতার করা হয়। সিআইডি বগুড়া জেলার একটি চৌকস টিম আসামীকে জিজ্ঞাসাবাদ করছে। জিজ্ঞাসাবাদ শেষে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে ম‌র্মে জানা গে‌ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর