নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (০৪-০৮ ডিসেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শীর্ষ লেনদেনের ১০ কোম্পানি হলো- আমরা নেটওয়ার্ক, জেনেক্স ইনফোসিস, বসুন্ধরা পেপার, ওরিয়ন ফার্মা, ইস্টার্ন হাউজিং, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, মুন্নু সিরামিক, চার্টার্ড লাইফ ইন্সুরেন্স, নাভানা ফার্মা এবং এডিএন টেলিকম।
কোম্পানিগুলোর মধ্যে শীর্ষ ৩ কোম্পানির শেয়ার কিনেছেন বিনিয়োগকারীরা। যার কারণে সপ্তাহজুড়ে লেনদেন বৃদ্ধির পাশাপাশি দর বৃদ্ধিতেও এগিয়েছিল এই ৩ কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো- আমরা নেটওয়ার্ক, মুন্নু সিরামিক এবং এডিএন টেলিকম।
বিদায়ী সপ্তাহে শীর্ষ লেনদেনের এই কোম্পানিটির শেয়ারদর বাড়ায় বিনিয়োগকারীরা লাভবান হয়েছেন।
অভিজ্ঞ বিনিয়োগকারীগণ বলছেন, বিদায়ী সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় কোম্পানিগুলোর লেনদেন যেমন বেড়েছে, শেয়ারদরও বেড়েছে। চলতি সপ্তাহে যদি বিনিয়োগকারীদের আগ্রহ থাকে তাহলে কোম্পানিগুলোর দর ঊর্ধ্বমুখী প্রবণতায় থাকতে পারে। আর যদি বিনিয়োগকারীরা আগ্রহ হারিয়ে ফেলে অথবা অন্য কোম্পানির দিকে নজর বেশি দেয় তাহলে দরে সংশোধন হতে পারে।
অভিজ্ঞ বিনিয়োগকারীগণ কোনো শেয়ার কেনার আগে কোম্পানির মৌলভিত্তি বিবেচনা করে শেয়ার কেনার পরামর্শ দিয়েছেন।
কোম্পানিগুলোর মধ্যে লেনদেনে শীর্ষস্থান দখল করেছে আমরা নেটওয়ার্ক। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৪৭ লাখ ২৪ হাজার ৮৯৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮২ কোটি ৬৩ লাখ ৭ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৫.৩৭ শতাংশ। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ৫৩ টাকা ৯০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৫৬ টাকা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ২ টাকা ১০ পয়সা বা ৩.৯০ শতাংশ।
তালিকার সপ্তম স্থানে রয়েছে মুন্নু সিরামিক। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩৩ লাখ ৪১ হাজার ৭৩৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৭ কোটি ৬৪ লাখ ৩৫ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.৪৫ শতাংশ। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ১০৬ টাকা ৯০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ১১৬ টাকা ৬০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ৯ টাকা ৭০ পয়সা বা ৯.০৭ শতাংশ।
এডিএন টেলিকম লেনদেন তালিকার দশম স্থানে উঠে এসেছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২৯ লাখ ৬৩ হাজার ৮৭২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৩ কোটি ৪৭ লাখ ৮০ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.১৮ শতাংশ। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ১০৪ টাকা ২০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ১১১ টাকা ৬০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ৭ টাকা ৪০ পয়সা বা ৭.১০ শতাংশ।






