বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে অর্ধ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১৩১ সময় দেখুন
শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে অর্ধ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

রিয়াদ আহাম্মেদ, শেরপুর প্রতিনিধি:
ময়মনসিংহের ৩৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা শেরপুরের গারো পাহাড়ি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় অর্ধ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে। মঙ্গলবার (২৬ আগস্ট) পৃথক পৃথক এলাকায় অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করা হয়।

জানা যায়, শেরপুর জেলার নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলা এবং ময়মনসিংহ জেলার হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় ফেসওয়াশ, জিলেট ব্লেড, মোবাইল ডিসপ্লে, গজ কাপড় এবং গরু পাচারের চেষ্টা করছিল।

গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের বিভিন্ন পয়েন্টে বিজিবির টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ২ হাজার ৩৬৪ পিস ফেসওয়াশ, ২ লাখ ৫০ হাজার পিস জিলেট ব্লেড, ৫০০ পিস মোবাইল ডিসপ্লে, ১ হাজার ১৫০ মিটার গজ কাপড়, ১টি গরু ও ৪টি বাইসাইকেল জব্দ করা হয়। জব্দকৃত এসব চোরাই পণ্যের আনুমানিক মূল্য ৫১ লাখ ১৪ হাজার ২০০ টাকা বলে বিজিবি জানিয়েছে।

বিজিবি সূত্র আরও জানায়, অভিযান চলাকালে চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে বিভিন্ন দিকে পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ ৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান বলেন, ‘শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত রক্ষায় এবং যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সদস্যরা দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করে যাচ্ছে। পাশাপাশি সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোর অবস্থান গ্রহণ করেছে এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর