নিজস্ব প্রতিবেদক : দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি নিউ লাইন ক্লোথিং লিমিটেডের পরিচালক মো: জাকির চৌধুরী ১ লাখ ৬৭ হাজার ৫৮০ টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মো: জাকির চৌধুরীর কাছে কোম্পানির মোট ২৬ লাখ ৮৯ হাজার ৬৫৯ টি শেয়ার রয়েছে। সেখান থেকে ১ লাখ ৬৭ হাজার ৫৮০ টি শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে এই পরিচালক ।
আগামী ২৮ এপ্রিলের মধ্যে ঢাকা স্টকের এক্সচেঞ্জ এর ব্লক মার্কেটে বিদ্যামান বাজার মূল্যে ঘোষণাকৃত শেয়ার বিক্রি সম্পন্ন করবে এই পরিচালক।






