পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পেপার প্রোসেসিং এন্ড প্যাকেজিং লিমিটেডের কর্পোরেট পরিচালক মাগুরা গ্রুপ লিমিটেড শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে।এই কর্পোরেট পরিচালক কোম্পানির ১ লাখ শেয়ার বেচবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মাগুরা গ্রুপ কাছে কোম্পানির ৯ লাখ ২১ হাজার ৩০৬ টি শেয়ার আছে ।
এর মধ্যে থেকে উল্লেখিত পরিমাণ শেয়ার আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক মার্কেটে বেচতে পারবে।
২৫ কোটি টাকা অনুমোদিত মূলধন নিয়ে ১৯৯০ সালে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ১০ কোটি ৪৫ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার ১ কোটি ৪ লাখ ৪৯ হাজার ৬০০টি। তাদের মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৪৩.৯৬ শতাংশ শেয়ার, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ০.৫৪ শতাংশ, বাকি শেয়ারের ৫৫.৫০ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।
উল্লেখ্য, পেপার প্রোসেসিং এন্ড প্যাকেজিং লিমিটেড কাগজ ও মুদ্রণ খাতের প্রতিষ্ঠান বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।






