বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

শ্রীবরদীতে ইয়াবাসহ জাসাস সাধারণ সম্পাদক সাজু গ্রেফতার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১৮৩ সময় দেখুন
শ্রীবরদীতে ইয়াবাসহ জাসাস সাধারণ সম্পাদক সাজু গ্রেফতার

রিয়াদ আহাম্মেদ,শেরপুর প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খঞ্চেপাড়া বাজারে ইয়াবাসহ মো. সাজু মিয়া (২৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে শ্রীবরদী থানার পুলিশ। মঙ্গলবার (১৯ আগষ্ট) রাতে কাকিলাকুড়া ইউনিয়নের খঞ্চেপাড়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

সাজু মিয়া ঐ ইউনিয়নের খাটিয়াডাঙ্গা গ্রামের মৃত আবুল কাশেম মিয়ার ছেলে। সাজু মিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর শ্রীবরদী উপজেলার ৩নং কাকিলাকুড়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ।

পুলিশ বলছে, সাজু একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। আটকের সময় তার কাছ থেকে ১১পিছ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ বলেন, দীর্ঘদিন ধরে কাকিলাকুড়া বাজার এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন সাজু।

তিনি আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা রুজু হয়েছে। আজ বুধবার দুপুরে আটক হওয়া সাজুকে শেরপুর আদালতে পাঠানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর