মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘No Competition’: Abhay Verma Roots For ‘Lovely Guy’ Ahaan Panday, Feels ‘Proud’ Of Aneet Padda | Exclusive | Bollywood News ‘You’re going to get in trouble’: Ex-India cricketer warns Yashasvi Jaiswal after ugly clash | Cricket News সরকারের কাজ দেখে বিচারের আহ্বান চিফ হুইপের ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪ স্নাতক পর্যন্ত মেয়েদের ফের উপবৃত্তি চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে শিক্ষার মান উন্নয়নে শ্রেণিকক্ষের পরিবেশসহ সার্বিক শিক্ষার মান পর্যবেক্ষণ করেন ইউএনও ‘Will She Wear It On Eid?’: Kriti Sanon Trolled For ‘Revealing’ Raksha Bandhan Ad Outfit, Hurting Hindu Sentiments | Bollywood News Watch: Max Verstappen’s horrific Dutch GP crash as Lando Norris wins chaotic race | Racing News যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গণভোটের রায় বাস্তবায়নে ৫ সেপ্টেম্বর লংমার্চের কর্মসূচি ১১ দলের

ষড়যন্ত্র করে নির্বাচন ঠেকানো যাবে না: মীর হেলাল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ২১৮ সময় দেখুন
ষড়যন্ত্র করে নির্বাচন ঠেকানো যাবে না: মীর হেলাল


চট্টগ্রাম ব্যুরো: জনগণের ইচ্ছার বিরুদ্ধে ষড়যন্ত্র করে নির্বাচন ঠেকানো যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি’র কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে হাটহাজারী পৌরসদরের ডাকবাংলো চত্বরে উপজেলা ও পৌরসভা যুবদলের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ‘সারাদেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। বাংলাদেশের সাধারণ মানুষ তাদের ১৮ বছরের হারানো অধিকার ফিরে পাওয়ার জন্য, গণতন্ত্র পুনুঃপ্রতিষ্ঠার জন্য, গুম-খুন, নির্যাতন-নিপীড়নের সংস্কৃতির অবসান ঘটানোর জন্য উন্মুখ হয়ে আছেন। তাদের মধ্যে সৃষ্টি হয়েছে নতুন বাংলাদেশ বিনির্মাণের জোয়ার। দেশে অরাজকতা সৃষ্টি করে, ষড়যন্ত্র করে এই জোয়ার থামানো যাবে না। জনগণের ইচ্ছার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে ষড়যন্ত্র করে নির্বাচনও ঠেকানো যাবে না।’

তিনি বলেন, ‘দেশের মানুষ আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের নেতৃত্বে একটি দেশপ্রেমিক সরকার গঠন করবে। আর বিএনপি বরাবরই সাধারণ মানুষের ভোটের মর্যাদা রেখেছে। আগামীদিনেও জনগণের জন্য একটি সুখ, শান্তি ও সমৃদ্ধির বাংলাদেশ গঠন করা হবে।’

তিনি আরও বলেন, ‘দেশ পরিচালনার সুযোগ পেলে বিএনপি বেকার যুবকদের ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা করবে। বিএনপি দেশে উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে চায়।’

হাটহাজারী উপজেলা যুবদলের আহ্বায়ক ফখরুল হাসানের সভাপতিত্বে এবং সদস্য সচিব নুরুল কবির তালুকদার ও পৌর কমিটির সদস্য সচিব হেলাল উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে হাটহাজারী উপজেলার আহ্বায়ক নুর মোহাম্মদ, সদস্য সচিব গিয়াস উদ্দিন, চেয়ারম্যান, যুগ্ম আহ্বায়ক মোহম্মদ সেলিম বক্তব্য দেন।

সমাবেশ শেষে মীর হেলালের নেতৃত্বে নেতাকর্মীরা বর্ণাঢ্য মিছিল বের করেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর