নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (২১ থেকে ২৫ আগস্ট) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ১.১৯ শতাংশ বেড়েছে। । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইর পিই ছিল ১৩.৯৬ পয়েন্টে। যা সপ্তাহ শেষে ১৪.১৩ পয়েন্টে অবস্থান করছে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০.১৭ পয়েন্ট বা ১.১৯ শতাংশ বেড়েছে।






