নিজস্ব প্রতিবেদক: আজ বৃহস্পতিবার শেষ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ কোম্পানিটির শেয়ার দর ৩.৮২ শতাংশ হ্রাস পেয়েছে। কোম্পানির গতকালের ক্লোজিং প্রাইজ ছিল ১৫.৭০ টাকা। আজকের ওপেনিং প্রাইজ ১৫.৫০ টাকা ও ক্লোজিং প্রাইজ ১৫.১০ টাকা। আজকে শেয়ারটি লেনদেন হয় ১৪.৯০ টাকা থেকে ১৫.৫০ টাকায়। গত এক বছরে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৩.৪০ টাকা থেকে ১৯.৪০ টাকায়। এদিন কোম্পানিটি ৩৫০ বারে ৬ লাখ ২৬ হাজার ৩৫৮টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯৪ লাখ ৪০ হাজার টাকা। ১৯৮৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের এ প্রতিষ্ঠান বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- যমুনা ব্যাংক ৩.৩৮ শতাংশ, ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ ১.৯৯ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিং ১.৯৯ শতাংশ, নর্দার্ণ জুট ১.৯৮ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্স ১.৯৪ শতাংশ, সমতা লেদার কমপ্লেক্স ১.৯৩ শতাংশ, ড্রাগন সোয়েটার ১.৯২ শতাংশ, ব্যাংক এশিয়া ১.৯১ শতাংশ ও স্ট্যাইল ক্রাফট লিমিটেড ১.৯১ শতাংশ দর হ্রাস পেয়েছে।






