বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

সম্পদ পূনঃ মূল্যায়ন করেছে মুন্নু সিরামিক – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ১৯১ সময় দেখুন
সম্পদ পূনঃ মূল্যায়ন করেছে মুন্নু সিরামিক – Corporate Sangbad


শেয়ার বাজার

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের কোম্পানি মুন্নু সিরামিক ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের সম্পদ পূনঃ মূল্যায়ন করা হয়েছে। কোম্পানির সামগ্রিক সম্পত্তি ও সরঞ্জামে মূল্য বৃদ্ধি পেয়ে ২১১ কোটি ২০ লাখ টাকা থেকে ৩০৫ কোটি ৬০ লাখ টাকা হয়েছে।

পুনমূল্যায়নে কোম্পানিটির সম্পদ মূল্য বেড়েছে ৯৪ কোটি ৪০ লাখ টাকা। কোম্পানীর গত অর্থ বছরে নেট এসেট ভেলু ছিল প্রতিটি শেয়ারের বিপরীতে ৫৭.৩৭ টাকা যা বৃদ্ধি পেয়ে বর্তমানে ৮৩.০১ টাকায় দাঁড়ায়।

জানা যায়, বর্তমানে প্রতিষ্ঠানটি নতুন প্রজম্মের নেতৃত্বে বিভিন্ন ইতিবাচক কর্মসুচী হাতে নিয়েছেন। এর মধ্যে রয়েছে প্রতিষ্ঠানটির যন্ত্রপাতি আধুনিকরণ এবং নতুন নিজস্ব শো-রুম প্রতিষ্ঠার মাধ্যমে বিক্রয় বৃদ্ধির পরিকল্পনা। সম্প্রতি বনানী, উত্তরা এবং চট্টগ্রাম-এ নিজস্ব শো-রুম প্রতিষ্ঠিত হয়েছে। কোম্পানী আগামীতে বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানী বৃদ্ধির প্রয়াস চালাচ্ছে।

ব্যবস্থাপনা পরিচালক ২০১৯-২০২০ অর্থ বছরের করোনাকালীন সময়ে কোম্পানীকে দক্ষতার সাথে পরিচালনা করে বিক্রয় বৃদ্ধি ধারাবাহিকতা বজায় রেখেছেন এবং পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে ২০২০-২০২১ সালের কোভিড-১৯ এর দ্বিতীয় তরঙ্গের সময়ও উজ্জ্বল দৃষ্টান্তের স্বাক্ষর রেখেছেন। ফলশ্রুতিতে ২০১৯-২০২০ সালে বিক্রয় ছিল টাকা ৬০২.৩৮ মিলিয়ন এবং ২০২০-২০২১ সালের বিক্রয় ছিল টাকা ৭০৬.৭৭ মিলিয়ন অর্থাৎ পূর্বে বছরের তুলনায় বিক্রয় বেড়েছে ১৭.৩৩%।

চলতি বছরের তিন প্রান্তিকে (জুলাই-মার্চ ২০২২) বিক্রয় হয়েছে টাকা ৬৮৩.০৩ মিলিয়ন এবং ইপিএস ১.০৪ টাকা। পরিস্থিতি স্বাভাবিক থাকলে চলতি বছরে বিগত বছরের তুলনায় বিক্রয় অনেক বেশী বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর