রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News ‘Making my job easier’: CSK head coach Zaheer Khan breaks silence on MS Dhoni’s ‘unexpected’ retirement | Cricket News ভারত থেকে আগুন-সন্ত্রাসের মদদ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৭০ রাবিতে ‘ছাত্রলীগ’ অভিযোগে শিক্ষার্থীকে মারধর, ক্ষোভে অবরুদ্ধ প্রশাসন ও ছাত্রদল

সরকারি সহযোগিতার দাবিতে পীরগঞ্জে আমচাষিদের মানববন্ধন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৩০ জুন, ২০২১
  • ৪১৯ সময় দেখুন
সরকারি সহযোগিতার দাবিতে পীরগঞ্জে আমচাষিদের মানববন্ধন

গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁও:ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে করোনা মাহামারি ও লকডাউনে ক্ষতিগ্রস্ত আম চাষিদের সরকারি সুযোগ ও সহযোগিতার দাবিতে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করেছে পীরগঞ্জ আমবাগান সমিতি নামের একটি সংগঠন।

বুধবার (৩০ জুন) দুপুর ১২ টার সময় পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে পীরগঞ্জ আম বাগান সমিতির আয়োজনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে আমবাগান সমিতির সভাপতি আবু জাহেদ জুয়েলের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আখতারুল ইসলাম, পীরগঞ্জ পৌর সভার মেয়র একরামুক হক, পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, বাগান মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রমুখ।

মানববন্ধনে প্রায় শতাধিক ক্ষতিগ্রস্ত আম বাগান মালিকরা অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে আম বাগান সমিতির নেতারা উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্বারকলিপি প্রদান করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর