নয়ন বাবু, সাপাহার (নওগাঁ): সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় দৈনিক যায়যায়দিন পত্রিকার সাপাহার উপজেলা প্রতিনিধি সাংবাদিক বাবুল আকতার কে “সার্ক কালচারাল ফাউন্ডেশন কর্তৃক “নেলসন ম্যান্ডেলা পিস এ্যাওয়ার্ড-২০২৪” প্রদান করা হয়েছে।
শনিবার বিকেলে ঢাকা জাতীয় জাদুঘরে কবি সুফিয়া কামাল মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে এ এ্যাওয়ার্ড প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী।
এ সময় বিশিষ্ট মিডিয়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাসাস এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সভাপতি রেজাবুদ্দৌলা চৌধুরী, আইইউবিএটির উপদেষ্টা অধ্যাপক প্রফেসর ড. এম. এ. সাত্তার, এশিয়া স্বপ্নপুরী ফাউন্ডেশন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।