সাগরে গণহারে জলদস্যুতার শিকার হচ্ছে শত-শত মাছ ধরার ফিশিং বোট। মৎস্যজীবী ও বোট মালিকরা আজ চরম অসহায়। জীবনের ঝুঁকি নিয়ে যারা সাগরে যায়, তাদের বেঁচে থাকা আজ কঠিন হয়ে পড়েছে। নিরাপত্তা নিশ্চিত করার দায় যাদের ওপর—তাদের কোনো দৃশ্যমান তৎপরতা নেই। প্রশাসনের এই নীরবতা ও নিষ্ক্রিয়তা জনমনে পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে।
প্রতিদিন সাগরে যাচ্ছে হাজার হাজার মৎস্যজীবীরা, কিন্তু তাদের পরিবার দিন কাটাচ্ছে আতঙ্কে। আর মৎস্যজীবীরা ফিরছে সর্বস্ব লুটপাটের শিকার হয়ে, অনিশ্চয়তা আর ভয়ের বোঝা নিয়ে। তাহলে প্রশ্ন উঠে— এই সাগর কি আর জেলেদের জন্য নিরাপদ হবে না? নাকি সাগর এখন জলদস্যুদের জন্য উন্মুক্ত লিজ দেওয়া হয়ে গেছে? যদি তাই হয়,তবে আমাদের সরকারের বেতনের আইনশৃঙ্খলা বাহিনী, কোস্ট গার্ডের কাজ কি? দায়িত্ব কি?
আমি জাতীয়তাবাদী মৎস্যজীবী দল-এর পক্ষ থেকে আমরা স্পষ্ট ও দ্ব্যর্থহীন ভাষায় দাবি জানাচ্ছি,সাগরে ও উপকূলে দ্রুত জলদস্যুদের বিরুদ্ধে ব্যাপকসমন্বিত ও কার্যকর অভিযান পরিচালনা করা হোক। ঘোষণা দিয়ে নয়, কার্যকর পদক্ষেপের বাস্তবায়ন দেখতে চাই নিয়মিত কোস্ট গার্ডের টহল, শক্তিশালী গোয়েন্দার তৎপরতাও দৃষ্টান্তমূলক শাস্তি ছাড়া এই জলদস্যুতা বন্ধ করা সম্ভব নয়।
মৎস্যজীবীদের রক্ত-ঘামেই দেশের অর্থনীতি সচল, অথচ তারাই আজ সবচেয়ে বেশী অবহেলিত এবং অনিরাপদ। আমরা পরিষ্কার করে বলতে চাই, এই মৎস্যজীবীদের জন্য নিরাপদ সাগর নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। এ দায়িত্ব পালন করতে হবে দেশেনিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ, কোস্ট গার্ড এবং নৌবাহিনীকে। এই দায়িত্ব এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আর যদি কার্যকর ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে এর সম্পূর্ণ দায় প্রশাসনকেই নিতে হবে।