শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

সাতক্ষীরায় পাঁচ ভুয়া ডিবি পুলিশ আটক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ২২৯ সময় দেখুন
সাতক্ষীরায় পাঁচ ভুয়া ডিবি পুলিশ আটক

আব্দুর রহিম,সাতক্ষীরা জেলা প্রতিনিধি:

সাতক্ষীরার পাটকেলঘাটা হারুন-অর-রশিদ ডিগ্রি কলেজের সামনে থেকে পাঁচ ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারীকে আটক করেছে র‍্যাব। শনিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১টার দিকে সাতক্ষীরা র‍্যাব কার্যালয় থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঘটনাটি জানানো হয়। আটকদের কাছ থেকে খেলনা পিস্তল, হ্যান্ডকাফ, পুলিশের ভুয়াসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

আটক ছিনতাইকারী চক্রের সদস্যরা হলো মোস্তফা বিশ্বাস (৪৬), সুজন শীল (২৯), শরীফুল ইসলাম (৪২), মোশারফ হোসেন (৪০), মাহবুবুর রহমান (২৭)। তারা যশোর জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

সাতক্ষীরা র‍্যাবের কোম্পানি কমান্ডার ইশতিয়াক হোসাইন জানান, গোপন সংবাদে শুক্রবার সকাল ৭টার দিকে পাটকেলঘাটার হারুন-অর-রশিদ কলেজ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে একটি প্রাইভেটকার, একটি মোটরসাইকেলসহ পাঁচজনকে আটক করা হয়। আটকদের কাছ থেকে একটি খেলনা পিস্তল, দুটি পিস্তলের কাভার, একটি ওয়াকিটকি সেট, দুটি ডিবি পুলিশের দুটি হ্যান্ডকাফ, পুলিশ ফিল্ডক্যাপ দুটি, পুলিশ বেল্ট একটি, পুলিশ ভুয়া আইডি কার্ড একটি, মোবাইল ফোন চারটি, হ্যান্ডব্যাগ একটি ও একটি পিস্তল বাঁধার চেইন উদ্ধার করা হয়।

তিনি বলেন, ‘আটকের পর প্রথমে তারা নিজেদের ডিবি পুলিশ সদস্য পরিচয় দেয়। তবে ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে, দীর্ঘদিন ধরে তারা প্রাইভেটকার ও মোটরসাইকেলে ডিবি পুলিশের পোশাক ব্যবহার করে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই করে আসছিল। অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর