শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে নতুন আক্রান্ত ৬১৯ লন্ডনে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৬ কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News বেরোবিতে উপাচার্যের দফতরে হাতাহাতি, ৪ কর্মকর্তা বরখাস্ত Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla

সাতক্ষীরা থেকে যাত্রীদের যশোর বিমানবন্দরে পৌঁছে দেবে ইউএস-বাংলা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৮৩ সময় দেখুন
সাতক্ষীরা থেকে যাত্রীদের যশোর বিমানবন্দরে পৌঁছে দেবে ইউএস-বাংলা

আব্দুর রহিম, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:

সাতক্ষীরা থেকে যাত্রীদের যশোর বিমানবন্দরে পৌঁছে দেবে ইউএস-বাংলা।
অভ্যন্তরীণ রুটের যাত্রীদের জন্য প্রতিনিয়ত বিশেষ সেবা দেওয়া অব্যাহত রেখেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

এরই ধারাবাহিকতায় আগামী ২১ ফেব্রুয়ারি থেকে প্রতিদিন ২ বার সাতক্ষীরা থেকে যশোর বিমানবন্দরে এসি মাইক্রোবাস সার্ভিস চালু করতে যাচ্ছে তারা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা এয়ারলাইন্স জানায়, প্রতিদিন সকাল ৭টা ৩০ মিনিট ও বিকেল ৪টা ১৫ মিনিটে সাতক্ষীরার ভারতীয় ভিসা সেন্টার থেকে যশোর বিমানবন্দরের উদ্দেশ্যে মাইক্রোবাস ছেড়ে আসবে। সেই মাইক্রোবাসে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-১২৪ ও বিএস-১৩২ যশোর-ঢাকা ফ্লাইটের যাত্রীরা ভ্রমণ করতে পারবেন।

একইভাবে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-১২৩ ও বিএস-১৩১ ঢাকা থেকে যশোর ফ্লাইটের যাত্রীরা যশোর বিমানবন্দরে নামার পর সাতক্ষীরায় যাতায়াত করতে পারবেন।

সাতক্ষীরা থেকে যশোরে যাতায়াতের জন্য জনপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩৫০ টাকা।
সাতক্ষীরা-যশোর-সাতক্ষীরা রুটে শাটল সার্ভিসের সেবা পেতে ০১৭০১২১০৮৭০ নম্বরে যোগাযোগের অনুরোধ করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর