সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাস ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা ও তার দোসরদের ঢুকতে দেওয়া হবে না: ড. মনিরুজ্জামান কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে হঠাৎ আগুনে পুড়ে ছাই জি-মেইলে ভ্যাকেশন রেস্পন্ডার চালুর সহজ নিয়ম ঢাকা ও চট্টগ্রামে নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করবে সরকার নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার প্রয়োগ সীমিত করার পক্ষে বাংলাদেশ রাবি প্রক্টরের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Sudhir Dalvi’s Story: He Played Sai Baba, People Offered Him Tea And Cigarettes But No Work, Shirdi Trust Paid Rs 11 Lakh For His Treatment Mohammedan SC mull pullout from IFL, send SOS to CM Suvendu Adhikari | Football News

সাদিয়াস কিচেনকে জরিমানা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ১১৯ সময় দেখুন


ডেস্ক রিপোর্ট::  খাবারে অনুমোদনহীন কেমিক্যাল ব্যবহার, ফ্রিজে বাসি ভাত, গ্রিল ও বিভিন্ন ধরনের রান্না এবং ভাজি করা মুরগির মাংস সংরক্ষণ করার অভিযোগে সাদিয়া’স কিচেনকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১৬ অক্টোবর) চট্টগ্রাম নগরীর জামালখান রোড এলাকায় এ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলার কর্মকর্তারা।

অভিযানে সঙ্গে ছিলেন ভোক্তাধিকারের সহকারী পারিচালক নাসরিন আক্তার ও রানা দেব নাথ। উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা।

একই অভিযোনে পণ্যের মোড়ক বিধি লঙ্ঘন, নির্ধারিত মূল্য কেটে অধিক করা এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রয় করায় ‘রাতুল ড্রাগ হাউস’ কে ১৫ হাজার টাকা এবং ‘নিউ মনিষা ফার্মেসি’ কে ৩ হাজার টাকাসহ ৩ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১ লাখ ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তাধিকারের চট্টগ্রাম বিভাগীয় উপ পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, খাবারে অনুমোদনহীন কেমিক্যাল ব্যবহার, ফ্রিজে বাসি রান্না করা খাবার সংরক্ষণ করার অভিযোগে সাদিয়া’স কিচেন’ নামে একটি রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এ সময় নির্ধারিত মূল্য কেটে অধিক করা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করা দুই ফার্মেসিকে ১৮ হাজার টাকা জরিমানার পাশাপাশি ব্যবসায়ীদের সতর্ক করা হয়। জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর