রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

সাপাহারে কৃষক ফ্রন্ড-বাসদ এর প্রতিবাদ সভা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ১৩৪ সময় দেখুন
সাপাহারে কৃষক ফ্রন্ড-বাসদ এর প্রতিবাদ সভা

নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: “কৃষক বাঁচাও, কৃষি বাঁচাও, দেশ বাঁচাও এই স্লোগাণকে সামনে রেখে নওগাঁর সাপাহারে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর (বাসদ) ও কৃষক ফ্রন্ট এর উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জানুয়ারী) বিকেল ৫ টায় উপজেলা সদরের মুক্তমঞ্চে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এর নওগাঁ নওগাঁ জেলার আহবায়ক কমরেড জয়নাল আবেদীন মুকুল।

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশে সমাজতান্ত্রিক দল (বাসদ) ও কৃষক ফ্রন্টের উপজেলা আহবায়ক কমরেড মঙ্গল কিস্কু।

এ সময় উপস্থিত ছিলেন বাসদ নেতা কমরেড কালিপদ সরকার, কমরেড বুধু নুনা, কমরেড মারিয়া হ্যাঁসদা প্রমুখ।

বক্তারা বলেন, জাতীয় উন্নয়ন বাজেটের ৪০% কৃষিখাতে বরাদ্দ দিতে হবে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও চালের বাজার নিয়ন্ত্রণ করতে সরাসরি কৃষকের কাছ থেকে ৫০ লাখ মেট্রিক টন ধান ক্রয় করতে হবে।
গ্রামে গ্রামে সেনাবাহিনীর দরে রেশনিং ব্যবস্থা চালু করতে হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর