নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার গোয়ালা ইউনিয়ন পরিষদে ২০২৪-২০২৫ অর্থবছর মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্ন ঈদ-উল-ফিতর ২০২৫ উপলক্ষে ১০ (দশ) কেজি হারে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ করা হচ্ছে।
গত ২২ মার্চ (শনিবার) সকাল ৯ টার সময় চাল বিতরনের উদ্বোধন করেন গোয়ালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামারুজ্জামান। ২২, ২৩ ও ২৪ মার্চ বিতরণ করা হবে।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় বাস্তবায়নে গোয়ালা ইউনিয়ন পরিষদে ৫৯০২ জন পরিবারের মাঝে প্রায় ৫৯.০০ মে. টন চাল বিতরন করা হবে বলেও চেয়ারম্যান কামারুজ্জামান জানান।