বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

সাপাহারে জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার বর্ষপূর্তি অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ৩১৮ সময় দেখুন
সাপাহারে জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার বর্ষপূর্তি অনুষ্ঠিত

নয়ন বাবু, নওগাঁ : নওগাঁর সাপাহারে ব্যাপক উৎসাহ ও
উদ্দীপনার মধ্যে দিয়ে দেশের শীর্ষ জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৬তম বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়েছে।

বর্ষপূর্তি উপলক্ষে বুধবার (৩০ জুন) বেলা ১১ টায় সাপাহার উপজেলা প্রেসক্লাব চত্ত্বরের সামনে থেকে
বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বর্ণাঢ্য র‌্যালী শেষে উপজেলা প্রেসক্লাব চত্বরে কর্তন করা হয়।
পরে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন।

যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক বাবুল আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন থানার ইন্সপেক্টর (তদন্ত) আল মাহমুদ, সাপাহার প্রেসক্লাবের আহব্বায়ক কালের কণ্ঠ, করতোয়া প্রতিনিধি ও সাতবাহন সাপাহার প্রেসক্লাবের সাবেক সভাপতি তছলীম উদ্দীন, যুগ্ন-আহব্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক গোলাপ খন্দকার, যুগ্ন-
আহবায়ক প্রদীপ সাহা, যুগ্ন-আহব্বায়ক ও পোরশা সরকারি কলেজের প্রভাষক জুলফিকার আলী সম্রাট,
যুগ্ন-আহব্বায়ক ও সাপ্তাহিক সাপাহার বার্তার সম্পাদক শরীফ তালুকদার, যুগ্ন-আহব্বায়ক কামরুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক দপ্তর সম্পাদক সাংবাদিক নয়ন বাবু, সাপাহার প্রেসক্লাবের প্রবীন সাংবাদিক ইব্রাহিম খলিল, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আদম আলী, আনন্দ টিভির সাপাহার প্রতিনিধি নিখিল বর্মন, উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, মডেল প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম, সাধারন সম্পাদক আবু বক্কার,
অনলাইন প্রেসক্লাবের সাধারন সম্পাদক সেলিম রেজা প্রমুখ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom