বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনার মহোদয় এর বৃক্ষরোপণ অভিযান ছতুরার নূর: রূহানিয়তের এক উজ্জ্বল উত্তরাধিকার সরকার অনুমোদন ছাড়া মাছের খাদ্য উৎপাদন, কর্ণফুলীতে জরিমানা জবি ছাত্রদল আহ্বায়ককে মারধর ও চিকিৎসক লাঞ্ছনার পালটাপালটি অভিযোগ কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয় Samantha Ruth Prabhu Confirms Pregnancy, Says ‘I Have To Take Maternity Leave’ | Telugu Cinema News কালিয়াকৈরে নিষিদ্ধ আওয়ামী লীগ কথিত নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি ও অস্থিতিশীলতার বি এন পির প্রতিবাদ বিক্ষোভ মিছিল শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবককে ৫ দিনের প্রশিক্ষণ নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত। স্কুল ব্যাগে বিশেষ কৌশলে ৮ হাজার ইয়াবা পাচারের সময় ৩ রোহিঙ্গা মাদক কারবারি আটক

সাপাহারে স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ৩২২ সময় দেখুন

নয়ন বাবু, নওগাঁ : নওগাঁর সাপাহারে জান্নাতুন (১৩) নামের ৫ম শ্রেনীর এক স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছেন এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে উপজেলার কোচকুড়িলিয়া দক্ষিণ পাড়া গ্রামে। নিহত জান্নাতুন কোচকুড়িলিয়া পশ্চিম পাড়ার জাহিদুল ইসলামের মেয়ে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন থানা-পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধি গন।

স্থানীয় গ্রামবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কোচকুড়িলিয়া দক্ষিণ পাড়া গ্রামে প্রায় ৬/৭ বছর যাবৎ নানার বাড়ীতে থেকে লেখা পড়া করতো জান্নাতুন। ঘটনার দিন বাড়ীর সদর দরজায় তালা লাগিয়ে তার নানা সাহেব আলী স্থানীয় দিঘী পাহারা দেওয়ার জন্য ও তার নানী গবাদি পশুর জন্য ঘাঁস কাটতে মাঠে যায়। এসময় জান্নাতুন বাড়ীর পাশে খেলা করছিলো। পরে জান্নাতুন তার নানার কাছ থেকে বাড়ীর চাবি নিয়ে আসে।

পরবর্তী সময়ে তার নানা সোমবার (৪ জুলাই) দুপুর সোয়া ১ টার দিকে বাড়ীতে আসলে দরজায় ভিতর থেকে বন্ধ দেখে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। এ সময় তিনি তালের তীরের সাথে ওড়না পেঁচিয়ে জান্নাতুনকে ঝুলতে দেখে। তাৎক্ষণিক ভাবে স্থানীয় লোকদের সহায়তা নিয়ে ওড়না কেটে নিচে নামালে তার মৃতদেহ মাটিতে লুটিয়ে পড়ে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোকলেসুর রহমান মুকুল জানান, ঘটনাটি নিঃসন্দেহে দুঃখজনক। তবে এলাকাবাসীর কাছে শুনলাম মেয়েটার কিছুটা মানসিক সমস্যা ছিলো। মৃত্যুর কারন হয়তো তার মানসিক সমস্যার একটি দিক হতে পারে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা দায়ের হয়নি। তবে সাপাহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) বিনয় কুমার ও ইন্সপেক্টর (তদন্ত) আল মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom