নয়ন বাবু, নওগাঁ : নওগাঁর সাপাহার সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে আম বাজারে প্রায় পাঁচ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে।
রবিবার (৪ জুলাই) দুপুর ২ টায় সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকবর আলী’র নেতৃত্বে আড়ৎদার-কর্মচারী, ক্রেতা-বিক্রেতা ও জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
সেই সাথে মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান ইউপি চেয়ারম্যান আকবর আলী।
এ সময় সেখানে ইউপি সচিব মহিদুল হক (লিপু), ইউপি সদস্য মিজানুর চৌধুরী, জগন্নাথ দেবনাথ, দেলোয়ার হোসেন সহ সকল সদস্যগণ উপস্থিত ছিলেন