বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

সাপাহার আম বাজা‌রে নওগাঁ জেলা পু‌লি‌শের রেকার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ৪৩৯ সময় দেখুন
সাপাহার আম বাজা‌রে নওগাঁ জেলা পু‌লি‌শের রেকার

জুল‌ফিকার আলী সম্রাট, স্টাফ রিপোর্টারঃ নওগাঁর সাপাহারে চলমান আম বাজারকে কেন্দ্র করে রাস্তার জানযট নিরসনে জেলা পুলিশের রেকারটি আপাতত এ উপজেলায় নিয়ে আসা হয়েছে।

জানাগেছে, নওগাঁ জেলার পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম’র প্রচেষ্টায় জেলার যানজট কমাতে জেলায় একটি রেকার দেওয়া হয়েছে। যা জেলার সকল উপজেলার যানজট কমাতে কাজ করবে। রেকারটি অবৈধ পার্কিং এর জন্যে গাড়ির পেছনে যেন যানজট সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখতে কাজ করবে।

এ বিষয়ে নওগাঁর জেলা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম জানান, আমাদের জেলাতে যানজট কমাতে আমরা একটি রেকার পেয়েছি মূলত এটি যে উপজেলায় যানযট সৃষ্টি হবে আমরা তাৎক্ষণিক সেই এলাকাতে রেকারিং এর মাধ্যমে তা অতি দ্রুত সময়ের জন্য যানজট নিরসন করবো। রেকার গাড়ী মূলত নওগাঁ জেলার সকল জনগ‌নের।

এসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার সাপাহার সার্কেল বিনয় কুমার, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আল মাহমুদ সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom