জুলফিকার সম্রাট,ষ্টাফ রিপোর্টারঃ
নওগাঁ জেলার সাপাহার উপজেলায় মানবিক বাংলাদেশ সোসাইটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
২৩ ই জুন বুধবার এ সংগঠনের পক্ষ থেকে সাপাহার থানাচত্বরে কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মসূচিতে প্রধান অতিথী হিসেবে উপস্হিত ছিলেন সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব তারেকুজ্জামান সরকার, বিশেষ অতিথী হিসেবে উপস্হিত ছিলেন ওসি তদন্ত মাহমুদ হাসান, পোরশা সরকারী কলেজের প্রভাষক ও সাংবাদিক জুলফিকার আলী সম্রাট, মানবিক বাংলাদেশ সাপাহার উপজেলা শাখার সভাপতি শাহরিয়ার রাছেল ও সাধারন সম্পাদক এমরানআলী,হাসিব,সুমন সহ সংগঠনের সকল সদস্য বৃন্দু এবং স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
সংগঠনের সাধারন সম্পাদক এমরান বলেন এসংগঠনের পক্ষ থেকে আমরা সাপাহার উপজেলায় অসহায় দুস্হদের মধ্যে খাদ্য সামগ্রী প্রদান, করোনা প্রতিরোধে জনসচেতনতা ও মাস্ক বিতরন, বৃক্ষ রোপন সহ সামাজিক কর্মকান্ড পরিচালনা করছি।
সাংগঠনের এই ধরনের সামাজিক কর্মকান্ডকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।
সংগঠনটির পক্ষ থেকে সারা দিনব্যাপি সাপাহার সরকারী কলেজ, পাহাড়ীপুকুর বদ্ধভূমি সহ সাপাহার উপজেলার বিভিন্ন স্হানে এ একর্মসূচি বাস্তবায়িত হয়।