নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৪৯টির বা ৬৪.১৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে ওরিয়ন ইনফিউশনের শেয়ারের দর বেড়েছে সবচেয়ে বেশি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে ওরিয়ন ইনফিউশনের শেয়ারের ক্লোজিং দর ছিল ২২০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩১০.৩০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৯০.৩০ টাকা বা ৪১.০৫ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ওরিয়ন ইনফিউশন ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইস্টার্ন হাউজিংয়ের ৩৮.৯০ শতাংশ, অ্যাডভেন্ট ফার্মার ২৬.৭৮ শতাংশ, বসুন্ধরা পেপারের ২৬.৩৫ শতাংশ, আমান কটনের ২০.৫১ শতাংশ, এপেক্স ফুডসের ২০.৪৬ শতাংশ, ন্যাশনাল টি’র ১৯.৬৪ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ১৭.৫৩ শতাংশ, ন্যাশনাল পলিমারের ১৭.২৯ শতাংশ এবং মালেক স্পিনিংয়ের শেয়ার দর ১৬.৯৯ শতাংশ বেড়েছে।






