নিজস্ব প্রতিবেদক: সমাপ্ত সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ২০ খাতের মধ্যে চার খাতের শেয়ারদর বেড়েছে। দর বাড়াতে চার খাতের বিনিয়োগকারীরা সাপ্তাহিক রিটার্নে মুনাফায় রয়েছেন। ইবিএল সিকিউরিটিজের সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য পাওয়া গেছে।
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় থাকা খাতগুলো হলো: পেপার ও প্রিন্টিং, ভ্রমণ ও অবকাশ, পাট এবং মিউচুয়াল ফান্ড।
আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি মুনাফা পেয়েছেন পেপার ও প্রিন্টিং খাতের বিনিয়োগকারীরা। এই খাতের বিনিয়োগকারীরা মুনাফা গুণছেন ৩.৪০ শতাংশ।
দ্বিতীয় সর্বোচ্চ মুনাফা পেয়েছেন ভ্রমণ ও অবকাশ খাতের বিনিয়োগকারীরা। এই খাতের বিনিয়োগকারীরা মুনাফা গুণছেন ১.৪০ শতাংশ।
তৃতীয় সর্বোচ্চ মুনাফা পেয়েছেন পাট খাতের বিনিয়োগকারীরা। এই খাতের বিনিয়োগকারীরা মুনাফা গুণছেন ০.৭০ শতাংশ।
চতুর্থ ও সবশেষ মুনাফা পেয়েছেন মিউচুয়াল ফান্ড খাতের বিনিয়োগকারীরা। এই খাতের বিনিয়োগকারীরা মুনাফা গুণছেন ০.৪০ শতাংশ।
কর্পোরেট সংবাদ/এআরএইচ






