শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে এস.আলম – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২১ মে, ২০২২
  • ১৫৪ সময় দেখুন
সাপ্তাহিক লেনদেনের শীর্ষে এস.আলম – Corporate Sangbad


শেয়ার বাজার

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (১৬-১৯ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২০৩ কোটি ৫৩ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এই তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৪৯ লাখ ৩৪ হাজার ৮২৮টি শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৬.২৯ শতাংশ।

লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে শাইনপুকুর সিরামিকসের। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ৫৯ লাখ ৩৪ হাজার ৫৪৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৫৯ কোটি ৪৯ লাখ ৩১ হাজার টাকা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে জেএমআই হসপিটাল। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৫১ লাখ ৮৫ হাজার ৬২৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৩২ কোটি ৭৭ লাখ ১৭ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ইসলামি ব্যাংকের ৯১ কোটি ১৪ লাখ ১১ হাজার টাকার, আরডি ফুডের ৭২ কোটি ৪ লাখ ১৫ হাজার টাকার, সালভো কেমিক্যালের ৬৮ কোটি ৮৭ লাখ ৬৯ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ৫৭ কোটি ৩২ লাখ ৩৪ হাজার টাকার, এসিআই ফর্মুলেশন ৫৭ কোটি ২৪ লাখ ২৪ হাজার টাকার, ফু-ওয়াং সিরামিকের ৫৭ কোটি ১৮ লাখ ৯ হাজার টাকার এবং লাফার্জহোলসিমের ৫৩ কোটি ৯৭ লাখ ৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর