লিয়াকত হোসেন, রাজশাহীঃ “সামাজিক কল্যাণ সংস্থা”র উদ্যোগে অসহায় শিক্ষাথীদের মাঝে আর্থিক সাহায্য প্রদান করা হয়।
গতকাল সোমবার বিকাল ৪.০০ টার সময় সামাজিক কল্যাণ সংস্থার কার্যালয়ে অসহায় দরিদ্র শিক্ষাথীদের মাঝে ভর্তির ফরম ফিলাপ ও বই কেনার জন্য আর্থিক সাহায্য করা হয় ।
এই সময় উপস্থিত ছিলেন সামাজিক কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মোঃ সম্রাট আলী,সংস্থার কোষাধ্যক্ষ আরিফ হাসান, সমাজ সেবক শফিকুল ইসলাম চঞ্চল, ইকলাসুর রহমান রাতুল, আবদুললা আল মারুফ, সহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
এই সময় সামাজিক কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মোঃ সম্রাট আলী বলেন, আমাদের সংগঠন শুরু থেকে সমাজের পিছিয়ে পড়া শিক্ষাথীদের জন্য কাজ করে আসছে। সুখী, সমৃদ্ধ, বৈষম্যহীন ও উন্নত বাংলাদেশ গড়ার লক্ষে শিক্ষার কোন বিকল্প নাই তাই আমরা শিক্ষাথীদের স্কুলমুখী করতে বিভিন্ন কর্মসৃচি গ্রহন করে থাকি।