বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম

সিইয়াইইসি’র উদ্যোগে অর্ধ শতাধিক উদ্যোক্তাদের নিয়ে উদ্যোক্তা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ৯৫৬ সময় দেখুন
সিইয়াইইসি’র উদ্যোগে অর্ধ শতাধিক উদ্যোক্তাদের নিয়ে উদ্যোক্তা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সিইয়াইইসি’র অর্ধ শতাধিক উদ্যোক্তাদের নিয়ে উদ্যোক্তা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কক্সবাজার জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজনটিতে কক্সবাজার জেলার বিভিন্ন প্রান্ত থেকে উদ্যোক্তাগণ অংশগ্রহণ করেন। উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালাটিতে ব্যবসা পরিচালনা, ব্যবসা উন্নয়নসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনা দেয়া হয়।

কর্মশালায় উদ্ভোধন করেন মাননীয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তফা জব্বার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক জনাব মামুনুর রশিদ । আরো বিশেষ অতিথি হিসেবে আরোও উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহাব উদ্দিন, ভাইস প্রেসিডেন্ট, ইক্যাব, ডঃ বিদ্যুৎ মহলদার, সিনিয়র প্রোগ্রাম এডভাইসর, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা।

উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন কক্সবাজার চেম্বার অফ কর্মাস ইন্ডাস্ট্রির সভাপতি জনাব আবু মোর্শেদ চৌধুরী । শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন মাননীয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তফা জব্বার । কেক কেটে প্রশিক্ষণ কর্মশালাটির উদ্বোধন ঘোষণ করেন অনুষ্ঠানটির সভাপতি ।

উদ্বোধনী পর্ব শেষে প্রশিক্ষণ কর্মশালা পর্ব শুরু হয়। এ সময় প্রশিক্ষকগন পর্বটি পরিচালনা করে। এ পর্বে মাল্টিমিডিয়া প্রেজেন্টশন, আলোচনা এবং প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে ব্যবসায় পরিচালনা, অর্থ ও জনবল ব্যবস্থাপনা, বিজ্ঞাপন সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা তুলে ধরেন। প্রশিক্ষক হিসেবে ছিলেন জনাব ইব্রাহিম খলিল, চেয়ারম্যান, ইক্যাব রুরাল ই-কর্মাস স্টান্ডিং কমিটি, জাহাঙ্গীর আলম শোভন, মহা ব্যবস্থাপক, ইক্যাব।

কর্মশালাটি যৌথভাবে আয়োজন করেন এটুআই, একশপ, ইক্যাব এবং সিইয়াইইসি।

কর্মশালায় স্পন্সর হিসেবে ছিল; Kazi Foods, Bakery Heaven, Lawyersbake, Capsicum, Aravin ‘s kitchen & Boutiques park, Starina’s kitchen, MM Men’s Clothing, Leelabai-লীলাবাই, e-tradingbd.com, Healthy Needs, Eateria, নানান, মনজুরাস অন লাইন শপ কক্সবাজার, Boby’s catering, চকোরী অনলাইন শপ, Real Cox Drinking Water, Cookies, Zarin’s Cuisine, প্রিয়াঙ্গন, M R Tourism Ltd, PPS-Parcel Providing Service, CoxsBazarShop.com, Sanjida’s collection, eCourier.com.bd, Cox’s Bazar Branch

প্রশিক্ষণ পর্বটিতে অংশগ্রহণকারী উদ্যোক্তাগণ তাদের অভিজ্ঞতা ও অনুভূতি তুলে ধরেন। প্রশিক্ষণ পর্ব শেষে সনদ বিতরণ ও ফটো সেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

জয়নাল আবেদীন
কক্সবাজার

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর