বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

সিএসই-৩০ ইনডেক্স সমন্বয় – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২২ জুন, ২০২২
  • ২০৯ সময় দেখুন
সিএসই-৩০ ইনডেক্স সমন্বয় – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরমেন্স পর্যালোচনার ভিত্তিতে সিএসই-৩০ ইনডেক্স সমন্বয় করেছে। এতে নতুন করে ৮ টি কোম্পানিকে যুক্ত করা হয়েছে এবং আগের ৮ টি কোম্পানিকে বাদ দেয়া হয়েছে। যা আগামী ৩০জুন থেকে কার্যকর হবে।

নতুন করে যুক্ত কোম্পানিগুলো হল- ব্যাংক এশিয়া লিমিটেড, বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড, বিএসআরএম স্টিলস্ লিমিটেড, কনফিডেন্স সিমেন্ট লিমিটেড, লিন্ডে বাংলাদেশ লিমিটেড, মতিন স্পিনিং মিলস, পাওয়ার গ্রিড কোম্পানি অব বিডি এবং প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেড।

ইনডেক্স থেকে বাদ যাওয়া কোম্পানিগুলো হল- আমরা নেটওয়ার্কস লিমিটেড, আল-আরাফাহ্ ইসলামি ব্যাংক, আমান ফিড লিমিটেড, বিবিএস ক্যাবলস লিমিটেড, এস্কয়ার নিট কম্পোজিট লিমিটেড, খুলনা পাওয়ার, সন্ধানী লাইফ ইন্সুরেন্স এবং সিঙ্গার বাংলাদেশ লিমিটেড।

নতুন যুক্ত ৮ কোম্পানিসহ ৩০টি কোম্পানি হলো- ব্যাংক এশিয়া লিমিটেড, বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড, বিএসআরএম স্টিলস্ লিমিটেড, কনফিডেন্স সিমেন্ট লিমিটেড, ঢাকা ব্যাংক লিমিটেড, ডরিন পাওয়ার জেনারেশনস এন্ড সিস্টেমস্ লিমিটেড, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ইস্টার্ন হাউজিং লিমিটেড, গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি, আইডিএলসি ফাইনান্স লিমিটেড, যমুনা ব্যাংক লিমিটেড, যমুনা অয়েল কোম্পানি লিমিটেড, লিন্ডে বাংলাদেশ লিমিটেড, মতিন স্পিনিং মিলস লিঃ, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, এমজেএল বাংলাদেশ লিমিটেড, অলিম্পিক ইন্ডাসট্রিজ লিমিটেড, পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড, পাওয়ার গ্রিড কোম্পানি অব বিডি লিঃ, প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেড, প্রাইম ব্যাংক লিমিটেড, পূবালী ব্যাংক লিমিটড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস্ লিমিটেড, সামিট পাওয়ার লিমিটেড, দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড, দি সিটি ব্যাংক লিমিটেড, দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কো. লিমিটেড, বাংলাদেশ স্টিল-রি রোলিং মিলস্ লিমিটেড, এবং উত্তরা ব্যাংক লিমিটেড ।

এখানে উল্লেখযোগ্য যে, সিএসই-৩০ ইনডেক্স-এ অর্ন্তভুক্ত কোম্পানিগুলোর মূলধন বাজারের মোট নিবন্ধিত কোম্পানিগুলোর মূলধনের শতকরা প্রায় ১৭.৫৩% এবং ফ্রি-ফ্লোট বাজার মূলধনসহ সকল নিবন্ধিত কোম্পানিগুলোর ফ্রি-ফ্লোট বাজার মূলধনের শতকরা প্রায় ২৩.০৬%।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর